Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ আপ শী সা ৯ পন পপ ৯৭2 সস ক শপ শত সপ ৭ সস শপ পপ সস সস সস সপ পপ ৯ ৭৯ পট সস ৯০ আরাম- বিশ্রাম ব্যতিরেকেই সফরের পর সফর করে তোমরা এগিয়ে চলেছ এবং প্রতিদিন নতুন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারছ। এটা দৈহিক শক্তি নয়; বরং আত্মিক শক্তি । আর আত্মাকে শক্তি পৌঁছায় ঈমান ।” “মহান সেনাপতি বলেছেন, সবাইকে বলে দাও, তোমরা জমিনের উপর রাজত্ব করার জন্য লড়তে আসনি। বরং তোমরা কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য লড়ছ” সালার যাবারকন তার কমান্ডারদের উদ্দেশে বলেন। “ইবনে ওলীদ বলেছেন, তোমাদের শরীরকে যদি ঈমান এবং দৃঢ় প্রত্যয় থেকে মুক্ত করে দেয়া হয়, তবে তা এখনই ধ্বসে পড়বে । শরীর তো অনেক আগেই লড়ে লড়ে শেষ হয়ে গেছে, এখন তোমাদের রূহ লড়ে যাচ্ছে।” সালার আদী বিন হাতেম রো.)ও তার বাহিনীকে সর্বাধিনায়ক হযরত খালিদ (রা.)-এর এই বার্তা দিচ্ছিলেন। সালার আসেম বিন আমরও, যিনি সালার কা'কা বিন আমরের বড় ভাই ছিলেন- তার মুজাহিদ বাহিনীর সাথে এই ধরনের কথাই বলছিলেন। হযরত খালিদ (রো.) তার সমস্ত সালারদের বলেছিলেন যে, মুজাহিদদের দেহ লড়াই করার উপযুক্ত নেই। এটা দৃু প্রত্যয়ের ফসল ছিল যে, এই দুর্বল এবং ভগ্ন দেহই প্রতি রণাঙ্গনে তাজা ও বলবান হয়ে যায়। হযরত খালিদ (রা.) সালারদের আরও বলেছিলেন, মুজাহিদদের মনোবল অটুট এবং চাঙ্গা রাখা খুবই জরুরী । “শক্রর পা উপড়ে গেছে” হযরত খালিদ (রো.) বলেছিলেন “শক্র যদি আবার ঘুরে দীড়ানোর সুযোগ পায়, তাহলে তা আমাদের জন্য ভয়াবহ হতে পারে। ... আমার বন্ধুগণ! যেভাবে আল্লাহপাক আমাদেরকে বিজয়ের পর বিজয় দান করছেন এই বিজয়ও সাংঘাতিক হয়ে দীড়াতে পারে । আমাদের সৈন্যরা যেন এই ভেবে ভুল না করে যে, আমাদের পরাজয় হতে পারে না। তাদের ভাল করে বলবে, প্রতি ময়দানে শত্রুর বিরুদ্ধে জয়দানকারী একমাত্র আল্লাহ তা'আলা । আল্লাহর কথা কখনও মন থেকে ভুলবে না এবং অহঙ্কার থেকে বেঁচে থাকবে ।” মদীনার মুজাহিদদের মনোবল পলায়নপর দুশমন, রণাঙ্গনে তাদের আহত হয়ে ছটফট করা এবং সারি সারি লাশের বহর দেখে চাঙ্গা হচ্ছিল। কিন্তু তারাও মানুষ ছিল। আর মানুষ ভুল-ত্রান্তির শিকার হয়েই থাকে । মাথা গর্ব-অহঙ্কারে উচু করতেই পারে। হযরত খালিদ (রা.)-এর এই আশঙ্কা ছিল। তিনি কাফেরদের উপর ত্রাস সৃষ্টি করে তাদের মানসিকভাবে দূর্বল করে দিয়েছিলেন। ছএম.11000103.0017

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।