Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮ সপ পপ লস ৯ ৯ লহ সপ ৯৭ পপ পপ সস পপ পপ সি পি পি পি শ প ৯৭৮৭৮ ৯ পপি সস কপ পপ ৯ পপ শি ৮৭৮ ৭৯৯০৮ ৯৭৯,৯০৩ মাটি আল্লাহপূজারীদের বোঝা এবং ভারে কীপত না। আল্লাহর নির্দেশ কুরআনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গিয়েছিল । যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তারা আল্লাহর এই নীতি সম্পর্কে অবগত থাকে যে, ঘাড় যতই উঁচু করা হোক, মাথা যতই উপরে তোলা হোক, পাহাড়ের থেকে কখনো উঁচু হবে না। এবং তুমি যত বড় প্রভাব-প্রতাপের অধিকারী হও না কেন, জমিনকে কখনও বিদীর্ণ করতে পারবে না। আল্লাহপূজারীদের আল্লাহর এই ওয়াদার কথাও ম্মরণ ছিল যে, দশজন মুমিন একশজন কাফেরের মোকাবেলা এবং বিশজন দুইশজনের মোকাবেলায় বিজয়ী হবে। “মহান সেনাপতি ইবনে ওলীদ বলুক বা না বলুক, তোমরা নিজেরা কি জান না?” মুসলমানদের সালার আবু লায়লা তার কমান্ডার এবং তার চারপাশে জড়ো হওয়া সিপাহীদের লক্ষ্য করে বলছিলেন। “যদি তোমাদের থেকে ঈমান ছিনিয়ে নেয়া হয়, তাহলে তোমাদের কাছে শুধু গোশত আর হাড় রয়ে যাবে৷... কী অবস্থা হবে এসব দেহের?... দেখ, এসব খুলি দেখ। তাদের হাড়ের উপরের গোশত খেয়ে ফেলা হয়েছে। এসব খুলির মধ্যে মগজ রয়েছে। কিন্তু এ মগজ এখন আর চিন্তা করার যোগ্য নেই। তার মধ্যে পোকা ঢুকে গেছে। মগজগুলো এখন পোকা-মাকড়ের খাদ্যে পরিণত হয়েছে।. তিনি একটু উচ্‌স্থানে দীড়িয়ে ছিলেন। সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল এ প্রশস্ত ময়দানের দিকে যেখানে ইরান বাহিনী ও ঈসায়ী গোত্রীয় সৈন্যদের ক্যাম্প ছিল। সৈন্যরা নাচত, গাইত আর ফুর্তি করত। তাদের সালার এবং নেতারা মদপানে বিভোর হয়ে ছিল। মুজাহিদ বাহিনীর অতর্কিত হামলা তাদের উপর কেয়ামত হয়ে আঘাত হেনেছিল। “... এ দেখ!” সালার কা'কা' বিন আমর তার অধীনস্থ সৈন্যদের বলছিলেন “এটা তাদের পরিণতি, যারা আল্লাহকে মানে নি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসূল বলে মানেনি। তারা নিজেরা নিজেদের খোদা বানিয়ে নিয়েছিল। তাদের নেতারা খোদার প্রতিনিধি ও দূত হয়ে বসেছিল। পারস্য স্ম্রাটরা আল্লাহর বান্দাদের নিজেদের বান্দা মনে করত । সেনাপতি হযরত খালিদ (রা.) বলেছেন, মুজাহিদদের বলো যে, আল্লাহ তোমাদের দেখছেন এবং তিনিই প্রতিদান দিবেন। তিনিই তোমাদের শরীরে এত শক্তি দিয়েছেন যে, ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।