Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ ০ আপ ৮ ৭৮ ৮ ৭৮ সপ শি সপ ৯ কপ নন পপ শি পপ লস পপ শী সি সস সস শপ সস ৯ সপ ৯ সী আস সস সস সিসি সনদ “যারা কাফেরদের সাথে থাকে, তারা উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মারা যেতে পারে” খলীফাতুল মুসলিমীন বলেন। “এই হত্যার জন্য দায়ী খালিদ” হযরত উমর (রা.) পুনরায় বলেন। “তার শাস্তি হওয়াই উচিত।” “মদীনার বায়তুল মাল হতে উভয় নিহত ব্যক্তির রক্তপণ আদায় করে দেয়া হবে" হযরত আবু বকর রো.) ফায়সালা শুনিয়ে দেন। “আর এই রক্তপনের বদলা এ দূতের হাতেই তুলে দেয়া হবে, যে বিজয়ের সংবাদ এনেছে ।” উমর (রা.) এরপরেও শাস্তির কথা বলেন। “উমর!” খলীফাতুল মুসলিমীন ক্ুদ্ধন্বরে বলেন। “খালিদ ফেরত আসবে না। আমি এ তলোয়ারকে খাপে পুরতে পারি না, যাকে আল্লাহপাক কাফেরদের বিরুদ্ধে “নাঙ্গা' করেছেন।” (সূত্র : তবারী, ইবনে হিশাম, আবু সাঈদ, হুসাইন হাইকেল ।) ণ মাধীহ রণাঙ্গনে মানুষের হাড়গোড় আর মাথার খুলি দূর-দূরাত্ত পর্যন্ত ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়েছিল । শকুন, মরু শিয়াল, সাপ ও অন্যান্য প্রাণী সেসব পড়ে থাকা হাড় থেকে গোশত বের করে উদরপূর্তি করছিল। এটা ছিল এ অগ্নিপূজারীদের হাড়-গোড়, যারা আরব, ইরাক এবং সিরিয়ায় ত্রাস সৃষ্টি করেছিল। এখানে এ ঈসায়ীদেরও হাড়-গোড় ছিল, যারা ইরান বাহিনীর শক্তি বৃদ্ধি হত্যার প্রতিশোধ নেয়া। তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে অভিহিত করেছিল । তারা ইসলামের প্রসারমান রাস্তায় প্রতিবন্ধক হিসেবে ছুটে এসেছিল। এসব হাড়-গোড়ের মধ্যে এ সমস্ত হাতের হাড়ও ছিল, যে হাত মুজাহিদ বাহিনীকে কচুকাটা করতে খাঁপ থেকে তলোয়ার বের করেছিল । সেসব হাতে বর্শাও ছিল। ঘোড়ার বাগডোরও ছিল তাদের হাতে । তারা এই ভেবে আত্মতৃপ্ত ছিল যে, আসমান জমিনের সমস্ত শক্তি তাদের হাতে চলে এসেছে। তারা মনে করত, তারা যখন ঘোড়ার পিঠে চেপে বসে তখন নিচের মাটি থরথর করে কাপতে থাকে। কিন্তু এখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। শুধু তাই নয়; মাটির তাদের দেহ কবুল করতেও অস্বীকার করে । যার ফলে ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে তাদের দেহগুলো কুকুর-শিয়ালের খাদ্যে পরিণত হয়েছে। ছএদএম.11000109.0010

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।