Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

শি সস ০০৭৯ ৯ পপ পপ পপ পপ ৯ সস ৯ পপ সস ৯ পপ পি পপ পপ ৭০৭৯ ৭৯ ৭৮ ৯০৮৯ পপ সস পপ ৯৭৮৭৮৭৮৭৮৭৮ ৯৭৮৭৮ ৯০৯৯৭ ৮০ সালারদের তাবু চেক করা হয়। সেখানে মূল্যবান সামথী পড়ে ছিল। মদের পেয়ালা সাজানো ছিল। প্রত্যেকটি জিনিস এমনভাবে পড়ে ছিল, মনে হচ্ছিল, তাবুর অধিকারী সবেমাত্র চলে গেছে এখনই ফিরে আসবে । কোনো সালারের নাম-গন্ধ পাওয়া যায় না। তারা জীবিত পালিয়েছিল। এখানের সৈন্যদের নেতা ছিল রবীয়া বিন বুযাইর । গনীমতের মাল হিসেবে মুসলমানরা সবচেয়ে দামী হিসেবে যা পায় তা হলো, হাজারো ঘোড়া, যা তারা জিনসহ লাভ করে। এর একটু আগে ছাননী এবং জুহাইল নামে দু'টি স্থান ছিল, যেখানে বনূ তাগান্ুব, নমর এবং আয়াদের ঈসায়ীরা মুসলমানদের বিরুদ্ধে তীবু স্থাপন করে অবস্থান করছিল। তারাও মুসলমানদের চিরতরে খতম করতে ঘর থেকে বের হয়েছিল। ঈসায়ীদের নেতা আক্কাহ বিন আবী আক্কাহ-এর পুত্র বেলাল বিন আক্কাহও এসেছিল । সে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ঈসায়ীদের সঙ্গে এসেছিল। “খোদার কসম!” হযরত খালিদ (রা.) মোজেযা সমতুল্য বিজয় লাভ করার পর তার সালারদের বলছিলেন “আমি দাওমাতুল যান্দাল থেকে কসম করে এসেছিলাম, বনূ তাগান্থুবের উপর এমনভাবে আক্রমণ করব যে, তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তুলে দীড়াতে পারবে না। ... বনূ তাগান্ুবরা এখনো সামনে আছে। তাদের উপর আরেকটি আঘাতের প্রস্তুতি নাও ।” মাধীহ বসতির উপর মুসলিম গেরিলা বাহিনী আক্রমণ চালিয়েছিল। এটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা । সেখানে দুইজন মুসলমানকে ভুলবশত হত্যা করা হয়। তারা একসময় মদীনায় এসে ইসলাম কবুল করে এবং ফিরে এসে নিজের বসতিতে থাকে। মুজাহিদ বাহিনী তাদের না চিনে ঈসায়ী মনে করে হত্যা করে। হযরত খালিদ (রা.) বিশাল এ বিজয়ের কথা খলীফাতুল মুসলিমীন হযরত আবুবকর (রা.)-কে দূত মারফৎ জানান । বার্তায় এ তথ্যও ছিল যে, ঈসায়ীদের এলাকায় দুই ব্যক্তি ভুলবশত মুজাহিদদের হাতে মারা যায়। হযরত আবু বকর (রা.) বিজয়ের খবরের পাশাপাশি দু'জন মুসলমানের নিহত হওয়ার দুঃখজনক ঘটনাটিও সবাইকে শুনান। “এর শাস্তি খালিদের হওয়া উচিত” হযরত উমর (রা.) বলেন। “মুসলমানের রক্ত মাফ হতে পারে না।” ছএএম.11000103.0017

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।