Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ ৭ ৭5৭ শপ ৯ ৯ ৯ ৯ পপ শপ ৯ ৯৯৭৯ ৭৯৯৭৮ শত ৮ ৭৯ ৯৯ ৯ ৯৯ ৭৯ ৯ ৯ ৯ পপ ৯ সস শসা স্্ সস স৯ স সত ত “তুমি আমার থেকে বেশি জান?” আযাদাবাহ ঝাঁঝালো কণ্ঠে বলে “তোমরা কী এটা মনে করছ যে, আমি পালিয়ে যাচ্ছি? যা আমি ভাবছি, তা তোমাদের মাথায় আসার কথা নয়। আমাকে খতিয়ে দেখতে হবে যে, সেই দুর্বলতা কী, যা প্রতি রণাঙ্গনে আমাদের পরাজয়ের কারণ হয়ে দেখা দিচ্ছে। তোমাদের ভাবনার সূচিতে এই বিষয়টি থাকার দরকার যে, হুরমুজের মত যুদ্ধবাজ সেনাপতি মুসলমানদের হাতে নিহত হয়েছে। ... আনুযান এবং কুববাজ কোনো মামুলি সালার ছিল না। আন্দাযগরের পরিণতি কেমন ভয়াবহ হয়েছিল? যাবান কেমন মার খেয়েছে? ... আমার থেকে চূড়ান্ত যুদ্ধ এবং বিজয়ের আশা কেন করা হয়? ... আমি অবশ্যই লড়ব, তবে ভেবে-চিন্তে ... সমস্ত সেনাপতি ও উপসেনাপতিদের ডেকে পাঠাও ।” ণ হযরত খালেদ (রা.)-এর বাহিনী ফোরাত নদীর বৃক চিরে সম্মুখপানে এগোচ্ছিল। অশ্বারোহী বাহিনী নদীর উভয় পাড়ে বিস্তৃতভাবে নৌযানগুলোর সঙ্গে সঙ্গে চলছিল । প্রতিক্ষণে এই আশংকা ছিল যে, হীরার সৈন্যরা যে কোনো স্থানে এসে হামলা চালাতে পারে। কিন্তু দূর-দুরান্ত পর্যন্ত হীরা বাহিনীর কোনো চিহ নজরে পড়ছিল না । মুসান্না বিন হারেছার অশ্বারোহী বাহিনী দরিয়ার পাড় থেকে দূর-দূরান্তে শক্রবাহিনীর উপস্থিতি খুঁজে ফিরছিল। হযরত খালিদ (রা.)-এর জানা ছিল যে, হীরার যুদ্ধ বড়ই রক্তক্ষয়ী হবে। মুসান্না বিন হারেছা সংবাদ পেয়েছিলেন যে, আযাদাবাহ হীরায় অসংখ্য সৈন্য সমবেত করে রেখেছে। হযরত খালিদ (রা.)-এর দৃঢ় প্রত্যয় ছিল যে, তিনি শত্রবাহিনীর এক অত্যন্ত মজবুত সেনাছাউনির দিকে এগিয়ে যাচ্ছেন। এক দুর্বার আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছিল, নতুবা মুসলিম বাহিনী ও শক্রবাহিনীর শক্তি-সামর্থ্য তুলনা করলে বাস্তবতার দাবী এই ছিল যে, এক পা অগ্রসর হওয়ার পরিবর্তে তিনি মুসলিম বাহিনীকে পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু হযরত খালিদ (রা.) রাজ্যজয়ের নেশায় এই বিপদের ঝুঁকি নিচ্ছেন না, বরং তিনি আল্লাহ পাকের নির্দেশ পালন করছেন মাত্র । এত বিরাট এবং শক্তিধর বাতিলের সহাবস্থান ইসলামের জন্য এত বিপদজনক ছিল যে, এই বাতিলের মূলোৎপাটন না করা হলে, খোদ বাতিলই তাকে পেছনে টেনে নিয়ে যেত এবং নিতে নিতে এক সময় ধরা থেকে তার চিহ্ু মুছে দিত। ছদএ.11000109.0010

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।