নির্দেশ দিয়েছে। ... আমার বন্ধুগণ! এবার আমাদের সত্যিকার অর্থেই জীবন বাজি রাখতে হবে । সমস্ত মুজাহিদদের বলে দাও, তোমাদের ধৈর্য ও অবিচলতার আরেকটি পরীক্ষা বাকী আছে আর সেটাকে আল্লাহর নির্দেশ মনে কর।” গড সে রাতেও মাযীহ ক্যাম্পে শক্রবাহিনী গভীর ঘুমে আচ্ছন্্র ছিল, যে রাতে হযরত খালিদ (রা.)-এর তিনও দল পরিকল্পনা মোতাবেক মাধীহ এর সন্নিকটে পূর্ণ নীরবতার সাথে গিয়ে পৌঁছেছিল। কোনো কোনো এঁতিহাসিক এটাকে সম্পূর্ণ মোজেযা বলেছেন। অনেকের মতে, এটা ছিল হযরত খালিদ (রা.)-এর প্রদত্ত প্রশিক্ষণ এবং তার উদ্ভাবিত নিয়মানুবর্তিতার ফসল। অর্ধেক রাতের কিছু পর শক্রদের উপর গযব ভেঙ্গে পড়ে । পুরো বাহিনী ঘুমন্ত ছিল। মুজাহিদরা স্থানে স্থানে আগুন লাগিয়ে দেয়, যার আলোয় লক্ষ্যবস্তু চেনা সহজ হয়ে যায়। মাদায়েন এবং ঈসায়ী বাহিনীর সৈন্যরা সামলানো এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না। মুসলমানরা নারাধ্বনি দিচ্ছিল । আহতদের আত্মচিৎকার ও আর্তনাদ ত্রাসের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল, যা শক্রদের মনোবল চুরমার করে দেয়। “মদীনার মুজাহিদগণ!” হযরত খালিদ (রা.)-এর নির্দেশে এই আওয়াজ বন্তধ্বনির রূপ পরিগ্রহ করে যে, “কাউকে জীবিত ছাড়বে না, মূলা গাজরের মত সবাইকে কাট ।” শক্রদের ঘোড়া যেখানে বাঁধা ছিল সেখানেই বীধা থাকে । আরোহী ঘোড়ার কাছে এগিয়ে যেতেই ভূপাতিত হচ্ছিল। মুসলমানরা রাতের আধার দ্বারা লাভবান হচ্ছিল। আঁধার দ্বারা দুশমনও লাভবান হয়। কিছু অগ্নিখূজারী এবং ঈসায়ী জীবিত পালিয়ে যায়। তাদের ক্যাম্প দেড়-দুই মাইল এলাকা জুড়ে ছিল। হামলা চালানো হয় ত্রিমুখী । রাতভর চলে মারাত্মক হামলা । রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় দুশমনের বিশাল ক্যাম্পের কোথাও একজন সৈন্য জীবিত নেই। জিন্দা কেবল তারাই থাকে, যারা মুসলমানদের ফাদ পেরিয়ে যেতে পেরেছিল । অবস্থা খুবই শোচনীয় ছিল। যত দূর চোখ যায় শুধু লাশ আর লাশ পড়ে ছিল। এক লাশের উপর হুমড়ি খেয়ে পড়েছিল অপর লাশ । আহতরা ছটফট করে বেহুশ হয়ে পড়ছিল। মৃত্যু এবং রক্তের গন্ধে বাতাস ছিল ভারী, পরিবেশ ছিল ভয়াবহ। ছএএ.11000103.0017
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।