সস পপ ৯ ৯ ৯ ৯ ৯ সস সপ পপ সস পপ সপ সপ সপ ৭৯ ৭৮৪০ ৭৯ পপ পপ সপ ৯৮ পপ ৯৯ ০ কত সস ৯ পপ সত পপ পা পড়ে যান। তিনি অগ্নিপূজারীদের প্রধান কেন্দ্রস্থল মাদায়েনে হামলা করতে পারতেন। মাদায়েন ছিল ইরান বাহিনীর সমরশক্তির মূল কেন্দ্র। হযরত খালিদ (রা.) চিন্তা করছিলেন যে, তিনি ইরানীদের এই মূল শক্তিতে আঘাত হানতে পারেন কিনা। প্রখ্যাত এতিহাসিক তবারী লিখেন, হযরত খালিদ (রা.) সালারদের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শের পর এই সিদ্ধান্ত হয় যে, প্রথমে মাধীহের ফায়সালা করা হবে। মাধীহের সৈন্যদের খতম করার সিদ্ধান্ত গ্রহণ যতটা সহজ ছিল বাস্তবে তাদের খতম করা ততটা সহজ ছিল না। বিশাল এক বাহিনীকে মুষ্টিমেয় কিছু সৈন্য দ্বারা পরাজিত করা এক প্রকার অসন্ভবই ছিল। কিন্তু হযরত খালিদ (রা.) এই অসম্ভবকে সম্ভবে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি এর জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেন, যা আজও সমরবিদদের নিকট নজিরবিহীন হিসেবে খ্যাত। “আমার বন্ধুরা!” হযরত খালিদ (রা.) সালার, নায়েব সালার ও কমান্ডারদের ডেকে বলেন “খোদার কসম! তোমরা যত সফলতা অর্জন করেছ তা মানুষের সাধ্যের বাইরের ছিল। তোমরা পাঁচ গুণ অধিক শক্তিশালী ও বেশি সৈন্যদের যেভাবে কচুকাটা করেছ এবং পালাতে বাধ্য করেছ, তা তোমাদের স্বাভাবিক শক্তির উধ্র্বে ছিল। তোমাদের মাঝে ছিল ঈমানী শক্তি। দৈহিক নয়; এই ঈমানী শক্তির জোরেই তোমরা লড়ে চলেছ। তোমাদের ত্যাগের বিনিময় আল্লাহ দিবেন। ... এবার আমি তোমাদের এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ করছি।” “ইবনে ওলীদ!” সালার কা'কা' বিন আমর হযরত খালিদ (রো.)-কে বাধা দিয়ে বলেন “আপনি এসব বলা জরুরী মনে করছেন? কাবা ঘরের মালিকের কসম! আমরা এঁ আল্লাহর নির্দেশে লড়ছি, যিনি আপনাকে আমাদের নেতা বানিয়েছেন। নির্দেশ দিন, আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব। এরপর আপনি আমাদের জ্বলন্ত শরীর দেখবেন ।” “ইবনে আমর! তোমার প্রতি আল্লাহর রহম হোক” হযরত খালিদ (রা.) বলেন। “আমি এ কথা বলা এ জন্য জরুরী মনে করছি, আমি তোমাদেরকে এবার সত্যই আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে যাচ্ছি। আমার ভয় হয়, কোনো মুজাহিদ যেন না বলে বসে যে, ওলীদের পুত্র সীমাহীন অবিচারমূলক ছদএ.11000103.0010
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।