৯ সত সপ পপ ৭ নত ৭ পপ পপ পপ পপ সপ সপ সস শপ পপ সপ ৯ সত শপ পপ শপ শী সস সপ ৯ শন সপ সস ক ছিল। অপর দু'টি দল হুসাইদ এবং খনাফিস থেকে যাবার কথা ছিল। তাদের সাথে দূতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করাও জরুরী ছিল। যাতে হামলাকারীরা সময় মত নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে। হামলার জন্য ৬৩৩ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ মোতাবেক ১২ হিজরীর শাবান মাসের চতুর্থ সপ্তাহের একটি রাত নির্ধারিত ছিল। হযরত খালিদ (রা.)-এর মুজাহিদ বাহিনীর তিন অংশই নিজ নিজ স্থান হতে রওনা হয়ে যায়। ঘোড়ার মুখ বেঁধে দেয়া হয়েছিল। তিন বাহিনীই এ ব্যবস্থা অবলম্বন করেছিল যে, কিছু লোক সামনে এবং ডানে-বামে ছড়িয়ে দিয়েছিল । তাদের কাজ এই ছিল যে, কোনো লোক পথিমধ্যে পেলে তাকে গ্রেফতার করা, যাতে সে শক্রদের খবর দিতে না পারে। দুশমন সচেতন হয়ে গেলে মুসলমানদের সফলতা হুমকির মুখে পড়ত এবং শক্ররা ফাদও পাততে পারত । রাতে রওনা দিয়ে তিন বাহিনী সে রাতেই লক্ষ্যে পৌঁছতে পারে না। দিনের বেলায় সৈন্যদের লুকিয়ে রাখা হয়। পর্যবেক্ষণকারীরা দূর দৃরান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হযরত খালিদ (রা.) গুপ্তচরদের শক্রদের অবস্থানস্থল মাধীহ পর্যন্ত পাঠিয়েছিলেন । তারা শক্রদের গতিবিধি সম্পর্কে তথ্য পাঠাচ্ছিল। তাদের শেষ তথ্য এই ছিল যে, শক্রদের মাঝে এখনও এমন কোনো কিছু দেখা যায় না, যার দ্বারা বোঝা যায় যে, তারা কোনো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। এতিহাসিকগণ লিখেন, শক্রবাহিনী তাদের সর্বাধিনায়ক বাহমানের পরবর্তী নির্দেশের অপেক্ষায় ছিল। হযরত খালিদ (রা.) এসে পড়ার কারণে তাদের জন্য পরিস্থিতি বদলে গিয়েছিল। পটের পরিবর্তনের কারণে তাদের পরিকল্পনাতেও পরিবর্তন অপরিহার্য ছিল। হযরত খালিদ (রা.) আয়নুত তামারে ছিলেন। আগেই তিনি জানতে পেরেছিলেন হুসাইদের সৈন্যরা পালিয়ে গেছে। অনেক পরে আবু লায়লার প্রেরিত দূত হযরত খালিদ (রা.)-এর কাছে পৌঁছে। দূত তাঁকে এ সংবাদ জানায় যে, খনাফিসের সৈন্যরা যুদ্ধ না করেই পালিয়ে গেছে। তারা সবাই মাধীহ গিয়ে ঈসায়ীদের সঙ্গে মিলিত হয়েছে। সেখানে উপস্থিত সৈন্যদের কমান্ডার ছিল হুজাইল বিন ইমরান। বিভিন্ন রণক্ষেত্রের পলায়নপর শত্রদের জমা হওয়ার মাধ্যমে মাধীহতে বিশাল একটি বাহিনীর সমাগম হয়। হযরত খালিদ (রা.) এ সংবাদে চিন্তায় ছএদএম.11000109.0017
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।