Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ সদ টস ৯ শত ৯ সস পপ ৯ ৭ শপ ৯ ৯ সপ ৯ ০ ৯ পন ৭ পপ শপ ৯ সস সী শী শপ সপ ৯ ৯ ৯ শপ সস ৯ শশী সি সি সস এরপর পুরো রণাঙ্গন জুড়ে এই আওয়াজ ওঠে “থালিদ বিন.-ওলীদ এসে গেছে ... খালিদ বিন ওলীদের সৈন্যরা এসে গেছে।” এই আওয়াজ মাদায়েনের সৈন্যদের শেষ শক্তিটুকু নিশ্চিহ করে দেয়। সেনারা এক এক করে ভাগতে শুরু করে। পলায়নকারীদের গতি ছিল খনাফিসের দিকে, যেখানে মাদায়েনের আরেকটি বাহিনী তীবু স্থাপন করে অপেক্ষা করছিল। ২ খনাফিসের সৈন্যদের উপর হামলা করার জন্য হযরত খালিদ (রা.) সালার আবু লায়লাকে এই দিক-নির্দেশনা দিয়ে পাঠান যে, খনাফিস এবং হুসাইদে এক সময়ে হামলা হবে। কিন্তু বাস্তবে এমনটা হয় না। কারণ এই ছিল যে, খনাফিস উসাইদের তুলনায় দূরে ছিল। আবু লায়লা ৫ হাজার সৈন্য নিয়ে ঝড়ের বেগে চললেও সময়মত পৌঁছতে পারেন না। হুসাইদে পৌঁছেই কা+কা' আক্রমণ শুরু করে। বিলম্ব করার ক্ষতি এই হত যে, দুশমন সচেতন হয়ে যেত। কিন্তু বিলম্ব করাটাও উপকারী প্রমাণিত হয়। আর তা এভাবে যে, আবু লায়লা পৌঁছানোর কিছু পূর্বে খনাফিসের সেনাদের অবগতি মেলে যে, মুসলমানরা রোযাবাহ এবং যরমোহরকে মেরে ফেলেছে এবং সৈন্যরা যুদ্ধে মূলা-গাজরের মত কাটা পড়ছে। আবু লায়লা যখন শক্রদের মুখোমুখি হন তখন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত পান। দুশমনের সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। আবু লায়লার বুঝে-শুনে সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। সরাসরি যুদ্ধ করা তার পক্ষে সম্ভব ছিল না। কৌশলীপন্থা অবলম্বন করার প্রয়োজন ছিল। আবু লায়লা এই অপেক্ষায় ছিলেন যে, দুশমনরা আগে আক্রমণ করুক। ইতোমধ্যে হুসাইদ হতে পরাজিত সৈন্যরা আসতে শুরু করে। সর্বাগ্ে একটি দল আসে যাদের মধ্যে জখমী সৈন্য বেশি ছিল। তারা বিনা কারণে রণাঙ্গন ছেড়ে আসেনি-এটা প্রমাণ করতে তারা মুসলিম বাহিনীর সংখ্যা এবং তাদের যুদ্ধের প্রচণ্তাকে কয়েকগুণ বাড়িয়ে বর্ণনা করে। তারা সেখানে এমন ত্রাস সৃষ্টি করে যে, খনাফিসের সৈন্যদের মনোবল বিনা যুদ্ধে ভেঙ্গে পড়ে । পালিয়ে আসা সৈন্যরা এই খবর শোনায় যে, হযরত খালিদ স্বসৈন্যে এসে পড়েছেন। ছএম.11000103.0010

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।