সস সস পপ ৯ ৮ ৯ আস সপ সস সত সস ৯০৮৭ পদ সি সি ৯ পপ ৭৮৭৯৯৭৯৮৭৯৯ পপ শিস ৮৭৮ ৯৮৭৭৮৭৮৭৮৭৮ সত সস ৭৮ ৮ ৭৭৮ ৭৭৮ ৯৮৯০ যরমোহর মোকাবেলা করার জন্য সামনে আসে । কিছুক্ষণ লড়াই হয় এরপর যরমোহরের এ অবস্থা হয়, যা রোযবাহার হয়েছিল । পার্থক্য শুধু এই ছিল যে, যরমোহর আঘাত খেয়ে রক্তে রঞ্জিত হয়ে ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিল । মাদায়েনের বাহিনীতে এসব কমান্ডার এবং সিপাহীরা ছিল, যারা পূর্বেও মুসলমানদের হাতে মার খেয়েছিল এবং তাদের বীরবিক্রমে যুদ্ধ করতে দেখেছিল। নিজেদের পরাজয় সমন্ধে তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তাদের মনোবল এবং প্রেরণায় বিন্দুমাত্র প্রাণ ছিল না। তারা তলোয়ারে কাটা পড়ছিল অথবা ময়দান হতে পলায়নের চেষ্টা করছিল। বাহমান যেসব যুবকদের নতুন ভর্তি করেছিল, তারা তরবারী চালানো, তীর নিক্ষেপ ইত্যাদি যুদ্ধান্ত্রে পারদর্শী ছিল এবং উৎসাহ-উদ্দীপনাও ছিল । কিন্তু তারা রণাঙ্গনের বাস্তব অবস্থা সম্পর্কে সবিশেষ অবহিত ছিল না। এই প্রথমবারের মত রণাঙ্গনে এসেছিল। মুসলমানদের লড়তেও প্রথমবারের মত দেখে । তারা জবাই করা মুরগির মত লাফানো এবং পিপাসায় ছাতি ফেটে মরে যাবার মত দৃশ্য ইতোপূর্বে দেখেনি ৷ আহত ঘোড়ার পাগলা ছুট এবং আহত সৈন্যদের দলিত-মথিত করাও তারা আগে কোনো দিন দেখেনি । রণাঙ্গনে তারা এত হতাহত ও এত বেশি রক্ত দেখে যে, সারা ময়দানের . মাটি লাল হয়ে গিয়েছিল, তখন তাদের স্মরণ হয় সেসব সিপাহীদের কথা, যারা ইতোপূর্বে মুসলমানদের সাথে লড়াই করে পালিয়ে এসেছিল। হাজার হাজার সিপাহীকে চোখের সামনে আহত ও আর্তনাদ করতে দেখে এবং তাদের পলায়ন করতে দেখে যুবকদের মনোবলে ধ্বস নামে । তলোয়ার ও বর্শধারী হাত শিথিল হয়ে যায়। অগ্নিপূজারী বাহিনীর মনোবল আগেই ভেঙ্গে গিয়েছিল। তারা যখন গগণবিদারী দু”টি নারাধ্বনি শোনে তখন তাদের পিলে চমকে যায় । তারা যুদ্ধ বাদ দিয়ে পলায়নের পথ খোজা আরম করে। “খোদার কসম!” এটা কোনো মুসলমানের আওয়াজ ছিল “যুরখ্্ট্র পূজারীদের উভয় সালার মারা গেছে।” এই ঘোষণা চতুর্দিকে হতে থাকে । ইরান বাহিনীর লোকেরাও চিৎকার দিয়ে বলতে থাকে “রোযবাহা এবং যরমোহর মারা গেছে।” ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।