৭৯৮ ৯৮ ৮ ৭৯. শপ ৮ ৯ পপ এ 5 ৯ পপ শন ৯ ৭৯ ৭ ৭ পপ পপ শশী ৯ পপ সপ সপ ৯ পি শপ সস পপ সস সিসি সস সস সপ এই নির্দেশ ছিল যে, অন্যখানে যাই হোক না কেন তার বিনা অনুমতিতে সৈন্যদের হস্তান্তর করা যাবে না। কিন্তু দূতের পত্র যরমোহরকে বিচলিত করে তোলে । সে চিন্তা করে ভাল মনে করে যে, সৈন্য পাঠানোর পরিবর্তে সে নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসবে। সে যখন হুসাইদে পৌঁছে তখন সালার রোযবাহাকে বিপদ কবলিত পায়। কা'কা'-এর হামলা ছিল বড়ই জোরদার ও মারাত্মক । তিনি শক্রদের অজান্তেই তাদের উপর পতিত হয়েছিলেন । দুশমনের জন্য প্লাস পয়েন্ট এই ছিল যে, তাদের সৈন্যসংখ্যা অনেক বেশি ছিল। প্রথমদিকে অপ্রস্তুত সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেও পরে অর্ধেকের মত সৈন্য প্রস্তুতি নিয়ে হামলা মোকাবেলা করার জন্য দাড়িয়ে গিয়েছিল। খনাফিসের সালার যরমোহরও চলে এসেছিল । সে যুদ্ধের অবস্থা দেখে নিজেও সালার রোযবাহার সাথে যুদ্ধে নেমে পড়ে ৷ আশা ছিল ধাক্কা কাটিয়ে উঠে অগ্নিপূজারীরা অবশেষে মুসলমানদের উপর বিজয়ী হবে । কা'কা' হযরত খালিদ (রা.)-এর মত বীরত্্ প্রদর্শন করতে চাচ্ছিলেন। তিনি সালার রোযবাহাকে তলোয়ার হাতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিলেন। রোযবাহা সামনের বাহিনীতে ছিল। বারবার আহ্বানে সে সামনে চলে আসে । কা+কা'ও তার মুহাফিজদের পেছনে রেখে একাই এগিয়ে আসে । উভয়ে একে অপরের উপর আক্রমণ করে । আক্রমণ প্রতিহত করে। প্রান্ত ও চাল পরিবর্তন করে করে তারা লড়ছিল। কিছুক্ষণ পরেই কা'কার তলোয়ার রোযবাহার বগলের একটু নিচে আমূল বসে যায়। কা'কা' তালায়ার বের করে আনে এবং ঘোড়া থামিয়ে পেছনে ফেরে। রোযবাহা আঘাত খেয়ে অস্বপৃষ্ঠে থেকেই নিজেকে সামলে নিচ্ছিল। কা'কা' পেছন দিক থেকে এসে তলোয়ার তার পিঠে খঞ্জরের মত বসিয়ে দেয়, যা রোষবাহার দেহে কয়েক ইঞ্চি গেঁথে যায়। রোযবাহা ঘোড়া হতে এভাবে পড়ে যায় যে, তার এক পা ঘোড়ার পাদানিতে আটকে যায়। কা'কা' নিজের ঘোড়া রোযবাহার ঘোড়ার কাছে এনে ঘোড়ার পিঠে তলোয়ারের অগ্রভাগ চেপে ধরে । ঘোড়া আহত হয়ে দৌড়াতে শুরু করে এবং রোযবাহাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যায়। যরমোহর কাছেই ছিল। কোনো এঁতিহাসিক এঁ মুসলমান কমান্ডারের নাম লিখেননি, যিনি যরমোহরকে দেখে যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। নাঙ্গা-৮ ছএএ.11000103.0017
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।