অগ্নিপূজারীদের সান্ত্রীরা এবং কয়েকজন জেগে ছিল। যারা অশ্থের দানা-পানি দিচ্ছিল। প্রথম সান্ত্রীরা চিৎকার দেয় এরপর অশ্বের খাদ্য দানকারীরা একযোগে শোরগোল করে উঠে ... “ইশিয়ার ... সাবধান! ... মদীনার ফৌজ এসে গেছে”। সারা শিবিরে হট্টগোল শুরু হয়ে যায়। সিপাহীরা অন্ত্র হাতে তুলে নিতে তৎপর হয়। অশ্বারোহী সৈনিকরা ঘোড়ার পানে ছোটে । কিন্তু মুসলমানরা মরুভূমির মরুঝড়ের মত আসছিল । তাদের সংখ্যা অগ্নিপূজারীদের তুলনায় নগণ্য ছিল। কিন্তু এ হামলা ছিল অপ্রত্যাশিত। কিছু বুঝে ওঠার আগেই তারা চরমভাবে ধরাশায়ী হতে থাকে। মুসলমানদের সংখ্যা ছিল ৫ হাজার। তাদের সালার ছিল কা'কা বিন আমর । পূর্বের দিন হযরত খালিদ (রা.) স্বসৈন্যে এসে পৌঁছেছিলেন। তিনি এসে বিশ্রাম না নিয়েই উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বিকালে ক্ষুদ্র বাহিনীকে হুসাইদ এবং খনাফিস থেকে প্রত্যাহার করে নেন। এতে আগ্নপূজারীদের মনোবল আরও বেড়ে যায়। তারা মনে করে যে, মুসলমানরা তাদের বিরাট বাহিনী দেখে ভয়ে পালিয়ে গেছে। হযরত খালিদ (রা.) দ্বিতীয় এই পদক্ষেপ নেন যে, ৫ হাজার সৈন্য আরেক সালার আবু লায়লাকে প্রদান করেন। তিনি তাকে মাদায়েনের এ বাহিনীর উপর হামলা করার জন্য প্রেরণ করেন, যারা খনাফিসে তাবু গেড়ে অবস্থান করছিল। “তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক বন্ধুগণ!” হযরত খালিদ (রা.) এই দুই সালারকে লক্ষ্য করে বলেন। “তোমরা উভয়েই আগামী প্রভাত হতেই এক সময়ে নিজ নিজ প্রতিপক্ষের উপর আক্রমণ চালাবে । খনাফিস হুসাইদের তুলনায় দূরে । আবু লায়লা! তোমাদের দ্রুতগতিতে যেতে হবে। তোমরা বুঝেছ কেন একই সময়ে দুই দলের উপর আক্রমণ করতে হবে?” “যাতে তারা একে অপরের সাহায্যে না আসতে পারে” কা'কা বিন আমর জবাবে বলে । “ইবনে ওলীদ! আপনার এই চাল আমরা ব্যর্থ হতে দিব না।” “জয় পরাজয় আল্লাহর হাতে” হযরত খালিদ (রা.) বলেন। “তোমাদের সঙ্গে মাত্র ৫ হাজার করে অশ্বারোহী ও পদাতিক সৈন্য রয়েছে। সৈন্য সংখ্যার দিকে তাকালে এটাই বলতে হয় যে, এবার লড়াই হবে না। গেরিলা ধরনের আক্রমণ হবে। বিশাল এক বাহিনীর বিরুদ্ধে মুষ্টিমেয় কিছু সৈন্যের হামলা গেরিলাই হয়ে থাকে ।... সময় খুব কম । বন্ধুরা! রওনা দাও। আমি তোমাদের আল্লাহর হাতে সোপর্দ করছি।” ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।