সস পপ পপ সস সস সস ৭৯ সস পপ ৯ সস সী ৮৯ সপ সস সক সস ৯ শপ সি পপ শপ সত ৯ শপ ৯৮০৯ ৮ ৯ সপ সি সস পি শি শশিশিত ঈসায়ী সৈন্যরা তখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হতে পারেনি । এঁতিহাসিকগণ লিখেছেন, ইরানীদের মত ঈসায়ীরাও দু'ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছিল । এক দলের নেতা ছিল হুজাইল বিন ইমরান আর অপর দলের নেতৃত্বে ছিল রবীয়া বিন বুহাইয়ার। এই দু'দলের সৈন্যরা হুসাইদ এবং খনাফিসের একটু দূরে সানা এবং জুহাইল নামক দু'স্থানে জমা হচ্ছিল। মাদায়েনের সৈন্যদের দু'দল এবং ঈসায়ীদের দু"দলের একত্রিত হওয়ার পরিকল্পনা ছিল। এটা ছিল মুসলমানদের বিরুদ্ধে বিরাট সমরশক্তি। এই চারদল একক্রিত হতে পারলে তা অবশ্যই মুসলমানদের জন্য মাথাব্যথার কারণ হত। কারণ মুসলমানদের সংখ্যা আগে থেকেই কম ছিল । কিন্তু এবার যেভাবে শক্রপক্ষ কোমর বেঁধে মাঠে নামে এবং সম্মিলিত বাহিনীর সৈন্যসংখ্যা এত বেশি হয় যে, তার মধ্যে মুসলমানরা ছিল আটার মধ্যে লবনের মত। ইসলামী বাহিনীর সামনে এত বিরাট বাহিনী ইতোপূর্বে কখনও দীড়ায়নি। শক্রদের চার সেনাক্যাম্পে রাতে সৈন্যরা এমনভাবে নাচত আর গাইত, যেন তারা মুসলমানদের ইতোমধ্যেই চরমভাবে পরাজিত করে ফেলেছে । তাদের দৃষ্টিতে বিজয় ছিল সুস্পষ্ট । পরিস্থিতি ছিল তাদের অনুকূলে । সৈন্য ছিল তাদের প্রচুর । অন্ত্র-শস্ত্র ছিল উন্নত। ঘোড়ার সংখ্যাও ছিল অগণিত । যে সম্মান ও পুরস্কার তাদের দেয়া হয় তা ইতোপূর্বে কখনও দেয়া হয়নি। মালে গণীমত সম্পর্কে তাদের বলা হয়েছিল, সবই তাদের প্রাপ্য হবে। তাদের থেকে কিছুই নেয়া হবেনা। তবে সব ঠিকঠাক থাকলেও এঁসব পুরাতন সৈন্যরা ছিল অনেকটা গল্তীর ও চিন্তিত, যারা ইতোপূর্বে মুসলমানদের হাতে ধোলাই খেয়েছিল। যখন তারা কোন ভারী কথা বলত, তখন নতুন সৈন্যরা তাদের উপহাস করত । ও প্রতিদিনের মত এক রাতে ইরান বাহিনী নাচতে-গাইতে এবং মদপান করতে করতে অতিবাহিত করে । সূর্য তখনও উদিত হয়নি । হুসাইদ বাহিনীর একটি অংশ তখনও বেঘোরে ঘুমুচ্ছিল। তাদের জাগ্রত হওয়ার কোনো তাড়া ছিল না। তাদের জানা ছিল, মুসলমানরা কেন্পলার মধ্যে । তাদের সংখ্যা এত কম যে, তারা বাইরে আসার দুঃসাহস করবে না। তারা দেখেছিল, তাদের অদূরে মুসলমানরা যে শিবির স্থাপন করেছিল, তা তুলে নিয়ে মুসলমানরাও চলে গেছে। মুসলমানরা একদিন পূর্বে সেখান থেকে চলে এসেছিল। ছএএ.11000109.0010
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।