৯ সস ৭৮ সস পপ সি সস ৭০ পপ শপ ৯ পপ পদ ৯৯ পপ শপ শত সি শপ শন অপ শপ শপ ৯ ৯ পদ শন নি ৯ শপ হীরায় ফিরিয়ে আনেন। যাতে হীরার প্রতিরোধ শক্তিশালী ও মজবুত হয়। কা*কা'-এর নিজস্ব গুপ্তচর ছিল। তাদের মাধ্যমে কা'কা' জানতে পারেন যে, পারস্য বাহিনী কোথায় কোথায় জমা হবে। দু'টি স্থানের নাম আসে । একটি বাহিনী হুসাইদ আর দ্বিতীয়টি খনাফিসে থাকবে । এ দু"টি স্থান আম্বার ও আয়নুত তামারের মধ্যবর্তী ছিল। কা'কা' তার এক বাহিনীকে হুসাইদ আর অপর বাহিনীকে খনাফিস এই কথা বলে পাঠান যে, পারস্য বাহিনী সেখানে এলে তাদের উপর নজর রাখবে এবং ফৌজ সামনে অগ্রসর হলে তাদের উপর গেরিলা আক্রমণ করবে । উপর্যুপরি আক্রমণ চালিয়ে তাদের অগ্রযাত্রা রোধ করার চেষ্টা করবে। এ দুই বাহিনী নির্দিষ্ট স্থানে এসে দেখে, শক্রদলের অগ্রগামী বাহিনী আগেই এসে শিবির স্থাপন করেছে। তারা যে হারে তীবু স্থাপন করছিল তাতে বুঝা যাচ্ছিল, বিরাট বাহিনী এখানে এসে অবস্থান করবে । মুসলিম বাহিনীও তাদের সামনে এমনভাবে তীবু স্থাপন করে, তারাও মূল বাহিনীর অগ্রগামী বাহিনী; তাদের পেছনে বিরাট বাহিনী আসবে। শু এদিকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিপক্ষের বিরাট তৎপরতা ও তোড়জোড় শুরু হয়েছিল। মুজাহিদ বাহিনীকে খড়-কুটার মত উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রলয়ঙ্করী ঝড় উঠেছিল। ওদিকে সালার যাবারকন বিন বদরের প্রেরিত দুই দূত দাওমাতুল যান্দালে হযরত খালিদ (রা.)-এর নিকট পৌঁছে যায়। তারা সাড়ে ৩০০ মাইল দূরত্ব মাত্র ৫ দিনে অতিক্রম করেছিল। ইতিপূর্বে হযরত খালিদ (রা.) দাওমাতুল যান্দালের ৩০০ মাইল দশ দিনে অতিক্রম করেছিলেন । দৃতদ্বয় ১০ দিনের স্থলে অর্ধেক সময়ে ৫ দিনে দীর্ঘ মরন্ভূমির পথ পাড়ি দিয়ে দাওমাতুল যান্দালে গিয়ে পৌঁছান । ক্ষুধা-তৃষ্ঞায় তাদের জিহ্বা বের হয়ে যাবার উপক্রম হয়েছিল। তাদের মুখমণ্ডলে মিহি ধূলার আবরণ জমে গিয়েছিল। তাদের কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারপরও তারা কথা বলার চেষ্টা করে। “তোমাদের উপর আল্লাহর রহমত হোক” হযরত খালিদ (রা.) বলেন। “শুষ্ক কণ্ঠ হতে কথা বের হওয়া কীভাবে সম্ভব?” তাদের পানাহার করানো হলে তারা কথা বলার যোগ্য হয়। ছএএ.11000109.00100
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।