৮ ৯৮৯ ০৯ সস সস ৯৯ পপ ৭৯ ৮ ৭৯ শপ পপ নল ৭ শপ পপ এ পপ পপ ৯ ৯ ৯ ৯ সস সস শসা ... আর সেনাপতি ইবনে ওলীদকে এ কথাও বলবে, যতক্ষণ পর্যন্ত আম্বারে শেষ মুসলমানের শ্বীস-প্রশ্বীস চলবে, দুশমন শহরের মধ্যে পা দিতে পারবে না” যাবারকন দূতদের বলে । “আপনি আসতে পারলে আমাদের জন্য সমস্যা হান্কা হয়ে যাবে। আর না আসতে পারলে এঁ আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যার রসূলের বাণী আমরা বক্ষে ধারণ করে এ পর্যন্ত এসেছি। ... ইবনে ওলীদকে আরও বলবে, দাওমাতুল যান্দালের অবস্থা আপনাকে আসার অনুমতি দিলে আপনি আসবেন। পক্ষান্তরে আপনি যদি সেখানে সমস্যায় জর্জরিত থাকেন তাহলে আমাদের আল্লাহর নামে সোপর্দ করবেন। আমরা সেভাবেই লড়ব যেভাবে আপনার তলোয়ারের অধীনে লড়ে থাকি ।” দূতদের বিদায় করে যাবারকন আরও কয়েকজন দূত তলব করেন। প্রত্যেককে তার গন্তব্য বলে দেন। দূতদের নির্দিষ্ট শহরে যাওয়া এবং সেখানের সালারকে বলা দরকার ছিল যে, হযরত খালিদ (রা.)-এর অনুপস্থিতিতে দ্ুশমনেরা কী ফন্দি এটেছে। তারা হামলার পরিকল্পনা করেছে। বার্তায় যাবারকন এ কথাও বলেন যে, তিনি দাওমাতুল যান্দালে দূত পাঠিয়ে দিয়েছেন। যদি সেখান থেকে সাহায্য না আসে, তাহলে আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। মুসলমানদের জন্য বড়ই মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছিল। শক্রর মোকাবেলায় সৈন্য আগে থেকেই কম ছিল। যারা ছিল তারাও বিক্ষিপ্ত ছিল। এ অবস্থায় শক্ররা একই সময়ে মুসলমানদের অধিকারভুক্ত শহরগুলোতে একযোগে অবরোধ করলে তাদের পক্ষে একে অপরের সাহায্যে যাওয়া সন্ভব হত না। উভয় পক্ষে জোর তৎপরতা শুরু হয়ে যায়। ঈসায়ী গোত্রনেতারা প্রত্যেক বসতিতে গিয়ে গিয়ে যুবকদের একত্রিত করতে শুরু করে । তারা সেসব ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রের লোকদের নিজেদের দলভুক্ত করে নেয়, যারা ঈসায়ী ছিল না; মূর্তিপূজক ছিল। ঈসায়ী যুবতী নারীরাও বিভিন্ন বসতিতে যায় এবং নারীদের মুসলমানদের বিরুদ্ধে এই বলে বলে উত্তেজিত করতে থাকে যে, তারা যেন যুবক স্বামী, ভাই এবং পুত্রদের যুদ্ধে পাঠিয়ে দেয়। নতুবা বসতির সমস্ত যুবতী নারীদের মুসলমানরা ধরে নিয়ে গিয়ে বাদী বানাবে । এমন কথাও মেয়েগুলো বলে যে, “আমরা মুসলমানদের বাদী হতে চলেছি”। দ্বিতীয়ত শ্লোগান এই তুলে যে, “নিহতদের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। ... ঘর ছেড়ে বের হও; প্রতিশোধ নাও ।” ছএদএম.11000103.0017
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।