অয়দানেই শেষ হয়ে যেত। আমরা আমাদের মত লড়ব। আমরা মুসলমানদের থেকে আমাদের নেতা আক্কাহ বিন আবী আক্কাহ-এর হত্যার প্রতিশোধ নিব। আমরা আপনাদের সাহায্য এবং সঙ্গ ব্যতিরেকেই মুসলমানদের পরাস্ত করতে পারি।” “তোমরা তোমাদের মত আলাদা লড়বে?” বাহমান ভ্কুঞ্ধিত করে জিজ্ঞাসা করে। “এর ফল কি এই হবে না যে, মুসলমানরা আমাদের উভয় দলকে পৃথক পৃথকভাবে পরাজিত করবে?” “লড়ব অপনাদের সাথেই কীধে কীধ মিলিয়ে” বনু তাগান্ধুবের নেতা বলে। “বিবেক আমার নিয়ন্ত্রণেই আছে। মুসলমানরা আমাদের উভয়েরই দুশমন। আমরা আপনাদের সঙ্গে থাকব ঠিকই কিন্তু আপনাদের উপর ভরসা করব না। খালিদের শির আমাদের চাই-ই।” “খালিদ এখানে নেই” মাহরান বিন বাহরাম বলে । “সে চলে গেছে ।” “যেখানেই থাকুক না কেন” ঈসায়ী নেতা বলে । “জীবিত তো আছে। আমরা প্রথমে তার এ বাহিনী খতম করব যারা এখানে আছে। এরপর খালিদ বিন ওলীদের পশ্চাদ্ধাবন করব... সে নিজেই চলে আসবে । নিজ বাহিনীর সাহায্যার্থে সে অবশ্যই আসবে। কিন্তু এখানে মৃত্যু তার অপেক্ষায় থাকবে ।” মুসলমান গুপ্তচরটি মাদায়েনে ঈসায়ী বেশে শাহী আস্তাবলে চাকরি করছিল। ফলে সে ঈসায়ীদের মধ্যে হারিয়ে গিয়েছিল । সে সালার যাবারকন বিন বদরকে জানায়, ইরানীদের তুলনায় ঈসায়ী গোত্রগুলো হযরত খালিদ (রা.)-এর বেশি দুশমনে পরিণত হয়েছে। এমনকি তারা ইরানী সালারদের এটাও বলে দেয় যে, ইরানী বাহিনী পেছনে থাকবে । ঈসায়ী গোত্রগুলো সামনে থেকে মুসলমানদের উপর প্রথম আক্রমণ করবে। ৪ সালার যাবারকন বিন বদর মাদায়েনের এই রিপোর্ট শোনেন এবং তখনই দুইজন দূত তলব করেন। তিনি তাদের বলেন যে, উৎকৃষ্ট জাতের দু'টি ঘোড়া নিবে এবং উড়ে উড়ে দাওমাতুল যান্দাল যাবে । যাবারকন তাদের হযরত খালিদ (রা.)-এর জন্য জবানী পয়গাম প্রদান করেন। ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।