Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ সস সপ ৯ সপ পপ শন শপ ৯ ৯ পপ শশী শপ ৯ ৯ ৯ ৯ 5 ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ সস সস ৮ সে যুগে বেশিরভাগ এমন হত যে, কোনো বাদশা বিরাট বাহিনী তৈরি করে তুফানের মত একের পর এক রাজ্যে আক্রমণ করত এবং গণহত্যা ও লুটপাট চালিয়ে শহরকে বিরানভূমি ও লাশের স্তূপ তৈরি করে চলে যেত। কোনো রাজ্য পুরোপুরি ক্জা করত না । মাদায়েনের শাহী মহলে হযরত খালিদ (রা.)-এর ব্যাপারেও একই ধারণা করা হয়। কিন্তু হযরত খালিদ (রা.) ইরাকে পারস্যের যেসব শহর ও এলাকা বিজিত হয়েছিল সেখানে একজন করে সালার ও কিছু সৈন্য তিনি রেখে গিয়েছিলেন। এ বিষয়টি কিসরার সালারদের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছিল । “সেনাদের মাদায়েন থেকে বের কর এবং একের পর এক হামলা কর” কিসরার দরবার হতে এই নির্দেশ আসে । “আমরা প্রস্তুত” শেরযাদ বলেন, যিনি সাবাতের শাসক ছিলেন এবং আম্বারে মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন। “আমরা পূর্ণ প্রস্তুত” মাহরান বিন বাহরাম বলেন, যিনি আয়নুত তামার হতে পলাতক হয়েছিলেন। “কিন্তু সৈন্যরা প্রস্তুত নয়” অভিজ্ঞ সালার বাহমান বলেন । তিনি যুদ্ধে পরাজিত হলেও কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলেন। “কি বলছেন জনাব বাহমান?” কিসরার তৎকালীন উত্তরাধিকারী বলেন “আমরা কি সৈন্য ও কমান্ডারদের ঘাড়ের মত এজন্য প্রতিপালন করছি যে, তারা ময়দান হতে পালিয়ে আসবে ?” “যদি এসব সৈন্য এবং কমাণ্ডারদের শাস্তি দিতে হয়, তবে আজই পাঠিয়ে দিন” বাহমান বলেন “শ্বীয় বাহিনীর অবস্থা আমার মুখে শুনুন।” তিনি নিজ বাহিনীর মানসিক অবস্থা যা বর্ণনা করেন, তা তৎকালীন এঁতিহাসিক এবং সমর বিশেষজ্ঞদের ভাষায় এমন যে, পারস্য সেনাবাহিনীর পুরানো এবং অভিজ্ঞ সদস্যরা বিপুল পরিমাণে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছে। অনেকে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী হয়ে গেছে। বিপুল পরিমাণ সৈন্য যুদ্ধবন্দী | যেসব সৈন্য এবং কমপ্তার সুস্থ ও জীবিত আছেন তারাও মানসিক দিক দিয়ে ভঙ্গুর । মদীনা, খালিদ বিন ওলীদ এবং মুসলমান- এই তিন শব্দ তাদের জন্য ত্রাসের কারণ হয়ে গেছে। তারা এখনও সে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। সরাসরি রণাঙ্গনে গিয়ে যুদ্ধের মুখোমুখী হওয়ার মত মানসিকতা 55587445545545444089 ঘোড়ার সংখ্যাও হাস পেয়েছে। ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।