Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সন শপ ৮ শপ সী শপ পপ ৯ সপ ৯ সী ৯ পপ সন সপ ৯ পপ ৯ পি সস শপ আশ সস বশ ৭৯৯ সস ৯ সস স১০ বাসিন্দা ছিল, যে এলাকা ইরানীদের অধিকারে ছিল। সে ছিল মুসান্না বিন হারেছার গুপ্তচর বাহিনীর একজন । সে লুকিয়ে তথ্য সংগ্রহের জন্য মাদায়েনে গিয়ে শাহী আস্তাবলে চাকুরী যুগিয়ে নিয়েছিল। বাহমানের কন্যা থেকে লোকটি হযরত খালিদ (রা.) এবং তার সৈন্যদের ইরান থেকে রওনা ও মাদায়েনের ইরানী সালারদের পরিকল্পনা বিস্তারিতভাবে শুনে সেদিন বিকালেই মাদায়েন থেকে বেরিয়ে আসে । এই তথ্য বিরাট গুরুতপূর্ণ ছিল। সূর্য অস্তমিত হয়ে যখন তার মাঝে এবং মাদায়েন শহররক্ষা পাচিলের মাঝে রাতের কালো পর্দা টানিয়ে দেয়, তখন মুসলিম গুপ্তচর ঘোড়া ছুটিয়ে দেয়। তার লক্ষ্য ছিল আন্বার। সে সেখানে উড়ে উড়ে পৌঁছানোর চেষ্টা করছিল। ঘোড়ার ক্রান্তি অনুভব করলেই কেবল গতি কমিয়ে দিত। পথের মাত্র এক স্থানে সে ঘোড়াকে পানি খাওয়ায় । পরের দিনের সূর্য উঠতে না উঠতে সে আম্বারে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সালার যাবারকন বিন বদরের কাছে বসা ছিল। সে রীতিমত হাপাচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে মাদায়েনের অবস্থা তুলে ধরে। “আমি সেদিনই আসতে পারতাম যেদিন আমি বাহমানের মেয়ের থেকে সংবাদটি পেয়েছিলাম” লোকটি সালার যাবারকনকে বলে । “কিন্তু আমি সেখানে তিনদিন এই দেখার জন্য দেরি করি যে, দুশমনেরা কী কী প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রথমে কোথায় আক্রমণ করবে ।” গুপ্তচরটির পরিচয়ে ইতিহাস “জনৈক গুপ্তচর” লিখেছে । আর কোনো পরিচয় দেয়নি। মদীনা বাহিনীর এক সালার যাবারকন বিন বদরকে সে যে বিস্তারিত তথ্য সরবরাহ করে তা ইতিহাসের একটি গুরুতৃপূর্ণ অংশ হয়ে রয়েছে। প্রায় সকল এতিহাসিক এ কথা লিখেছেন যে, হযরত খালিদ (রো.) যখন সালার আয়াজ বিন গনামকে সাহায্য করতে আয়নুত তামার রওনা হন, তখন আয়নুত তামার হতে এক ঈসায়ী আরব মাদায়েনে এই তথ্য পাঠিয়ে দেয় যে, খালিদ ইরাক থেকে চলে গেছে। শোনা যায় তার গন্তব্য দাওমাতুল যান্দাল। এ তথ্য হতে মাদায়েনের অভিজ্ঞ সালার এই অভিমত পোষণ করে যে, মুসলমানরা সিংহাসন, রাজমুকুট আর লুটতরাজ করার জন্য এসেছিল । বিজিত এলাকার অধিকার ধরে রাখতে তারা নামমাত্র সৈন্য রেখে গেছে। ক্ষুদ্র এ বাহিনীকে সামান্য একটু ধাওয়া দিলেই তারা পালিয়ে যাবে। ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।