তাজা ঈমানের ডাক ৯৫ (রো)-এর নজরে আনেন । তিনি ভাবেন, সক্রিয় হোন এবং হযরত আবু বকর (রো)-এর যুগে সংকলিত সবগুলো কপি একত্রিত করে তার ভিত্তিতে কিরাতে মুতাওয়াতির মাফিক একটি সংকলন তৈরির আদেশ দেন। অতঃপর সেই সংকলনের অনেকগুলো কপি করিয়ে প্রত্যেকটি ইসলামী জনবসতিতে একটি করে কপি প্রেরণ করেন। একটি কপি সংরক্ষণ করেন পবিত্র মদীনায় । এই কপিটির নাম ছিল আল-ইমাম। তৎকালীন মুসলিম বিশ্ব কুরআনের এই সংকলনটি আন্তরিকভাবে গ্রহণ করে এবং এর ওপরই প্রজন্মের পর প্রজন্ম যুগের পর যুগ চলতে থাকে । তারা এর হিফাযত করতে থাকেন । কুরআনের মধুময় তিলাওয়াতে সজীব হয়ে ওঠে তাদের জীবন-ইবাদত ৷ অদ্যাবধি মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআনই গৃহীত, পঠিত ও সংরক্ষিত আছে। ২৫ হি. সালে সংকলিত এই গ্রন্থের প্রতি আজ পর্যন্ত কোন মুসলমান দ্বিমত পোষণ করেনি । এমন কি গবেষণা ও অনুসন্ধানের জন্য কোন প্রাচীন কপির সন্ধান করেনি কেউ কোন মিউজিয়ামে, কোন প্রাচীন যাদুঘরে । বিশিষ্ট গবেষক মিষ্টার আই মাঙ্গানা- প্রফেসর মানচেষ্টার ইউনিভার্সিটি বলেন ঃ ইউরোপের লাইব্রেরীগুলোতে পবিত্র কুরআনের প্রাচীন অনেক কপি আছে। হাতে লেখা কপি। এর মধ্যে সর্বাধিক প্রাচীন কপিটি হিজরী দ্বিতীয় শতাব্দীতে তৈরী। কিন্তু এসব কপির মধ্যে পারস্পরিক কোন পার্থক্য নেই। যা আছে তাহলো লিপিগত ব্যবধান । এর কারণ হলো, প্রাচীন যুগে হস্তলিপি তত উন্নত ছিল না। ইনসাইক্লোপেডিয়া অফ রিলিজিয়নের গবেষক [ব০]17চও একই মত ব্যক্ত করেছেন । তিনি লিখেছেন ঃ মুসলমানগণ কুরআন যখন সংকলন করেছেন তখন থেকে অদ্যাবদ্ধি এর বিশুদ্ধতা সম্পর্কে তাদের অপূর্ব একমত্য ও ইজমা রয়েছে। আর উলামায়ে কিরামের আধিক্য, অগণিত হাফেযে কুরআন, অধিকন্তু কুরআনে কারীমের বিপুল প্রচার ও প্রসারের ফলে এখন আর এর পরিবর্তন-পরিবর্ধন করা কারও পক্ষে সম্ভব নয়। এ এক বিস্ময়কর সংরক্ষিত গ্রন্থ । ইনসাইক্লোপেডিয়া ব্িটানিকায় এই স্বীকারোক্তির উন্মেখ আছে $ এই পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ হলো আল-কুরআন । (১ম খও, ৫৪৮-৫৪৯ গ) পাশ্চাত্য এবং ইউরোপের গবেষকরা যারা পবিত্র কুরআনকে আসমানী গ্রন্থ মনে করে না, মনে করে না এটা আন্নাহ্ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ- তারাও পবিত্র কুরআনের হেফাযত ও সংরক্ষণের ব্যাপারে একমত । আমরা এখানে কয়েকজন খৃষ্টান মনীষীর কথা উল্লেখ করছি।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।