৯৪ তাজা ঈমানের ডাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সো)-এর যথার্থ উত্তরাধিকারী এবং মুসলমানদের অভিভাবকগোষ্ঠীর হৃদয়রাজ্যকে অলৌকিকভাবে আকৃষ্ট করে দিয়েছেন এ বিষয়ের প্রতি ৷ পবিত্র কুরআনের হিফাযত ও সংরক্ষণের প্রতি ৷ ইয়ামামার যুদ্ধে যখন বিপুল পরিমাণ হাফেযে কুরআন সাহাবী শাহাদাত বরণ করেন তখন বিশিষ্ট সাহাবায়ে কেরাম বিশেষভাবে ভাবতে শুরু করেন। এ বিষয়ে সর্বপ্রথম আশংকা করেন হযরত উমর (রা)। তাছাড়া উম্মতের কল্যাণ কামনা, উম্মতের অনিবার্য প্রয়োজন উপলন্ধিতে উমর তো সর্বদাই অগ্রণী ছিলেন এবং তার বক্তব্য লক্ষ্য । তাই ইয়ামামার যুদ্ধ শেষ হবার সঙ্গে সঙ্গেই তিনিই সর্বপ্রথম খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রা)-এর সামনে প্রস্তাব করেন পবিত্র কুরআন সংকলনের জন্য ৷ চামড়ার টুকরো, খেজুরের ছাল আর সাদা পাথরে লিপিবদ্ধ এবং মানুষের হৃদয়ে সংরক্ষিত কুরআনকে একটি সুবিন্যস্ত সংকলিত গ্রন্থের রূপ দেয়ার সুপারিশ করেন হযরত উমর (ো)। বিষয়টি গভীরভাবে চিন্তা করেন হযরত আবু বকর (রা)। আল্লাহ তাআলা বিষয়টির তীব্র প্রয়োজনের কথা হযরত আবু বকরের হৃদয়েও বদ্ধমূল করে দেন। দ্বিধাহীনভাবে তিনিও সম্মত হোন পবিত্র কুরআনের সংকলন তৈরি করতে । সাহাবী হযরত যায়দ ইব্ন সাবিত (রা) কে এর দায়িত্ব দেন। তিনি অসীম একান্তিকতা, আন্তরিকতা ও নিশ্ছিদ্র সতর্কতার সাথে এই দায়িত্ পালন করেন। পবিত্র কুরআনকে হাফেযদের সীনা, ওহী লেখকদের লিখিত কপি ও বিভিন্ন সুরক্ষিত লিখিত সামগ্রী থেকে একটি মাত্র গ্রন্থের রূপে লিখিত সংকলন করেন। সমগ্র উম্মত গভীর বিশ্বাস, আস্থা ও আন্তরিকতার সাথে গ্রহণ করেন এই সংকলনকে। তারপর এলো তৃতীয় খলীফা হযরত উসমান (রা)-এর যুগ। বন্যা বয়ে গেলো বিজয়ের । দেশের পর দেশ নীত হলো ইসলামের পতাকাতলে । শান্তির ছায়াতলে । ছড়িয়ে পড়লো মুসলমানগণ দেশে দেশে । ছড়িয়ে পড়লেন কুরআনের হাফেযগণ। নবদীক্ষিত মুসলমানগণ গ্রহণ করলেন বিভিন্ন হাফেযের তিলাওয়াত-বিভিন্ন কারীর কিরাত । ফলে পবিত্র কুরআনের বিভিন কিরাত-উৎসারিত তিলাওয়াতের বিভিন্ন রূপের বিকাশ ঘটতে থাকে । তাছাড়া অনারবদের বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণের ফলে তাদের নিজস্ব উচ্চারণের-বাচনভঙ্গির প্রভাব পড়তে থাকে কুরআন তিলাওয়াতে । তখন সাহাবায়ে কিরাম রো) আশংকা করলেন, কুরআনের আসমানী উচ্চারণে ফের বিকৃতি এসে যায় কিনা । তারা বিষয়টি খলীফাতুল মুসলিমীন হযরত উসমান
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।