৯২ তাজা ঈমানের ডাক এটা । হার্ভার্ড ইউনিভার্সিটির “সামী লিসান্স' বিভাগের ভূতপূর্ব প্রধান রবার্ট এইচ পফায়ের নামী এই গবেষক ইনসাইক্লোপেডিয়া অফ রিলিজিয়নে' লিখেন_ “সকল জ্ঞানের এক মহা সংকলনের নাম ছিল “আহ্লে বেস্তা'_ অবশ্য তাদের বর্ণনা অনুযায়ী যার অধিকাংশ অংশ বাদশাহ সিকান্দর ধ্বংস করে দিয়েছিল। তারপর যা বেঁচে গিয়েছিল খৃষ্টাব্দ তৃতীয় শতাব্দীতে তার একটি সংকলন তৈরি করা হয় এবং এটি একুশটি অধ্যায়ে সাজানো হয় । তা থেকেও ৬বা9170/2 নামের অধ্যায়টি সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়। খৃষ্টাব্দ নবম শতাব্দীর পর কেবল মাত্র ইবাদত সংক্রান্ত কিছু বিষয় ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেটাও ভারতে পাচ খণ্ডে সংরক্ষিত হয়। সেগুলোর নাম হল -__ 1, ১4১৯, 2, 0471754, 3- ৯791057২1210, ক. ডব1)]]র, 5. 1070917২104 4৯৬ /১]ঞ কিন্তু আল্লাহ তাআলার সর্বশেষ অবতীর্ণ কিতাব মহাগ্রন্থ আল-কুরআন খুলে পড়ুন । পূর্ববর্তী সকল কিতাবের মূল বিষয়বস্তু সমহিমায় সংরক্ষিত হয়েছে এতে । বিশ্বমানবতার যথার্থ হিদায়াত, সৃষ্টির সাথে ত্রষ্টার সর্ম্পক, প্রিয় নবীজীর আবির্ভাব থেকে কিয়ামত অবধি আন্রাহ'র পথে দাওয়াতের সমুজ্বল পরিপূর্ণ শিক্ষা যথাযথভাবে উপস্থাপিত রয়েছে এই গ্রন্থে। অথচ এই গ্রন্থের অবস্থা অন্য আসমানী গ্রন্থগুলোর মত নয় বরং সম্পূর্ণ ভিন্ন বিভায় উদ্ভাসিত । এই কিতাব নাযিল করেছেন যিনি, ধার অপার রহমতে অবতীর্ণ এই মহান বরকতপূর্ণ গ্রন্থ, তিনি নিজেই দায়িত্ নিয়েছেন এর সংরক্ষণের । কোনরূপ পরিবর্তন-পরিবর্ধনের শিকার হবে না এই কিতাব- একথা বলে দিয়েছেন অবতীর্ণকারী নিজে । ইরশাদ হয়েছে- “এক মহা মর্যাদাবান গ্রন্থ এটা । অগ্র-পশ্চাৎ কোন দিক থেকেই কোন মিথ্যা গ্রাস করতে পারবে না এই কিতাবকে । গুণময় প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব ।” হা-মীম-সিজদা) এই কিতাব বিকৃত হবার সুযোগ নেই । কোন আঁধারচারীর হাতে আহত হবে না, কোন দুর্ঘটনায় পড়ে হারিয়ে যাবে না, বিস্থৃত হবে না কোন দিন এই মহান কালাম যেমনটি হয়েছে তাওরাতের ক্ষেত্রে, ইঞ্জীলের ক্ষেত্রে । এ মর্মে করুণাময় বলেছেন 8 “সন্দেহ নেই, এই উপদেশ (গ্রন্থ) আমিই অবতীর্ণ করেছি এবং আমি-ই এর সংরক্ষণ করব।” (আল-হজর) এই সংরক্ষণের অর্থ হল, কুরআনের হিফ্য, হিফাযত, প্রচার-প্রসার, তিলাওয়াত, শিক্ষা-প্রশিক্ষণ সব কিছুর ব্যবস্থাই আমি করব । অধিকন্তু বাচাব সব রকমের ধ্বংসের হাত থেকে ।
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।