তাজা ঈমানের ডাক ৯১ অনুসন্ধানের মাধ্যমে তা করা সম্ভবও বটে- তাহলে এর মূল ভাষ্যটা বেরিয়ে আসবে এবং একথাই প্রমাণিত হবে- এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিতও নয়, আবার কোন কৃত্রিম উপায়ে এর বয়সকালকেও গোপন করে রাখা হয়নি । তবে এর ভাষ্য জগতে যথেষ্ট রদ-বদল হয়েছে, কর্তন-বর্ধন হয়েছে । অথচ হয়েছে সম্পূর্ণ ভাল নিয়তে, সৎ উদ্দেশ্যে । এতকিছু সত্তেও কিন্তু এসব ধর্মগ্রন্থের বয়স নির্ধারণ করা অসম্ভব । আর '্রাহ্মণ্যবাদ লিপির আওতায় এসেছে সবার পরে । এটা হয়তো আমাদের যুগ থেকে পাচশ বছরের বেশি পুরাতন হবে না। বেদের অবশিষ্ট বিষয়গুলো আরও পুরাতন । কত পুরাতন তা বলা মুশকিল ।” তাছাড়া হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু গবেষকরা কি বলেন তাও লক্ষ্য করার মত। তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের বন্ধনহীন গবেষণা, চিন্তা-চেতনা কোন পর্যায়ে তা নিম্নের কয়েকটি উদ্ধৃতি থেকেই ভাস্বর হয়ে উঠবে আশা করি। কলকাতা ইউনিভার্সিটির প্রখ্যাত লেকচারার সিরিশ চন্দ্র চক্রবর্তী তদীয় গ্রন্থ_চ177,0590চ7্ ০0ছ পু 0৮/ব15795-এ লিখেন-এ বিষয়ে দুটি ভিন্ন মতামত পাওয়া যায়। একটি বালগঙ্গাধর তিলকের, অন্যটি ম্যাক্স মুলারের । তিলকের ধারণা হল- বেদের প্রার্থনাগুলো হযরত ঈসা আ)-এর জন্মের ৪৫০০ সাল পূর্বে অস্তিত্ব লাভ করেছে। আর ম্যাক্স মুলার মনে করেন, ঝথেদ হযরত ঈসা (আঃ)'র জন্মের ২২০০ সালের আধিক পূর্বে অস্তিত্ব লাভ করেনি । অথচ তার ধারণা, আর্য চিন্তাধারার সর্বাধিক পুরাতন উৎস এই খধেদ। অবশ্য খণ্ধেদর জন্মকালের কথা বাদ দিয়েও একথা বলা যায়, এবং প্রত্যয়ের সাথেই বলা যায়- যদিও খণ্ধেদ একটি একত্রিত সংকলন । কিন্তু তার সবগুলো অধ্যায় একই সময় লিখিত হয়নি । তাই তার লেখার তারিখ দেখে গ্রন্থের বয়স নির্ণয় করা অসন্ভব।” (পৃ, ২৪-২৯) প্রখ্যাত গবেষক ডক্টর রাধাকৃষ্ণণ (ভারতের সাবেক প্রেসিডেন্ট) তদীয় গ্রন্থ ইন্ডিয়ান ফিলোসফি'তে লিখেন ঃ বেদকর্তৃক পেশকৃত চিন্তা দর্শনটা কি তা সুনির্ধারিত নয়, স্পষ্টও নয়। যে কারণে বিভিন্ন শ্রেণীর লোক এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে । বিভিন্নভাবে কাজেও লাগাতে পারে । ভেদের ভেতর এমন বিশালত্ব রয়েছে, লেখক-গবেষকগণ নিজস্ব বিশ্বাস অনুযায়ী এগ্ডলোকে গ্রহণ করতে পারে এবং ইচ্ছামাফিক ব্যবহার করতে পারে । (পৃ, ২১-২২) আর ইরানীদের পবিত্র ধর্মীয় গ্রন্থ “বেস্তা' সম্পর্কে এক পশ্চিমা গবেষকের মতামত সর্বশেষ উল্লেখ করা যেতে পারে, যার দীর্ঘদিনের গবেষণার বিষয়ই ছিল
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।