আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৯০ তাজা ঈমানের ডাক খোদ বাইবেলের বিভিন্ন বর্ণনায় ইঞ্জীলের বিভিন্ন এতিহাসিক ভূল,স্পষ্ট বৈপরীত্য ও বিবেক-বুদ্ধিবিরোধী বহু বিষয়ের প্রতি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বাইবেলে স্বয়ং আল্লাহ তাআলাকে এমনসব অভিধায় চিত্রায়িত করা হয়েছে যা কখনো আল্লাহ তাআলার মহান সত্তার পক্ষে মানানসই নয় এবং এসব বিষয় তার মহিমাবিত সত্তা ও গুণাবলীকে চরমভাবে আহত করে । যে কোন সুস্থ বিবেকবান মানুষই একথা স্বীকার করবেন। অধিকন্তু আল্লাহ তাআলার নির্বাচিত নবী-রাসূলগণকে এমন সব মিথ্যাচার ও অকথ্য অভিযোগে আক্রান্ত করা হয়েছে, একজন সাধারণ ভদ্র মানুষও যেসব অপরাধের শিকার হয় না। এছাড়া আরও এমন অনেক প্রমাণ রয়েছে যেগুলো স্পষ্টই প্রমাণ করে বাইবেল প্রকৃত অর্থেই বিপুল বিকৃতি ও সংযোজনের শিকার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মাওলানা রহমতুল্লাহ কিরানভী*র ইযহারুল হক' দেখা যেতে পারে । মাওলানা রেহ) তার এই কালজয়ী গ্রন্থে বাইবেলের ১২২টি শাব্দিক পারস্পরিক বৈপরীত্য ও ১০৮টি এমন স্পষ্ট ভুল চিহ্নিত করেছেন যেগুলোর কোন ব্যাখ্যা করার সুযোগ নেই। পবিত্র মক্কা শরীফে সমাধিস্থ মাওলানা কিরানভীর (মূ. ১৩০৮ হি) এই গ্রন্থটি মূলত আরবী ভাষায় প্রণীত । এর সুন্দর সাবলীল উর্দু অনুবাদ করেছেন আমাদের সম্মানিত সুহৃদ মাওলানা তকী উসমানী । উর্দু ভাষায় অনুদিত তিন খণ্ডে “বাইবেল সে কুরআন তক' নামে প্রকাশিত এই গ্রন্থের প্রারন্তে মাওলানা উসমানী একটি তথ্যসমৃদ্ধ মূল্যবান ভূমিকাও লিখেছেন। এই গ্রন্থে সেসব আসমানী গ্রন্থের অবস্থা বিশদভাবে বর্ণনা করা হয়েছে যেগুলোর অনুসারী এক বিশাল সম্প্রদায় হাজার হাজার বছর ধরে গভীর শ্রদ্ধার সাথে এগুলোকে বুকে জড়িয়ে আছে। বিশেষ করে পৃথিবীর দুটি বিখ্যাত শিক্ষিত সভ্য-সম্প্রদায় এগুলোর অনুসারী । ইহুদী-খৃস্টান নামে পরিচিত এই দুই সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন মুসলমানরাও । স্মরণ করেছেন “আহলে কিতাব' নামে । কিন্তু ভারতের “বেদ” আর ইরানের “বেস্তা” এত প্রাচীন যে এ সম্পর্কে এঁতিহাসিক নির্দেশনা খুবই অপ্রতুল । এসব ধর্ম-দর্শনের প্রকৃতি, দর্শন ও মূল লক্ষ্য আবিষ্কার এক মহা দুরূহ ব্যাপার । এগুলোর সত্যতা চরম সন্দেহগ্রস্ত, এসব ধর্ম মতের সূচনাকাল নির্ধারণ করা সাধ্যাতীত এবং অসম্ভব । নল 590] 49147100 0ছ 2৪৮২5 এর সদস্য &. 8/ধাশন তার বিখ্যাত গ্রন্থ 177 চ২ছা0]105 0 [বা হন্দুস্তানী মাযাহিব) এ লিখেছেন- “আমরা যদি কিছু বর্ধিত বিষয় আলাদা করে ফেলি এবং গভীর

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।