আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৮৯ নিষ্ঠা ও সর্তকতায় উত্তীর্ণ বর্ণনাকারিগণের সুত্র- পরম্পরাসহ বর্ণিত হয়েছে এসব হাদীসগ্রন্থে। গভীরভাবে লক্ষ্য রাখা হয়েছে, যাতে কোন প্রকার ত্রুটি ও চারিত্রিক রোগাক্রান্ত ব্যক্তির সূত্রে বর্ণিত কোন হাদীস সংকলনের অন্তর্ভূক্ত না হয়। অথচ আমরা লক্ষ্য করলে দেখব, ইঞ্জীলের কোন গ্রন্থেই সনদ ও বর্ণনাসূত্রের তোয়াক্কা করা হয়নি । কোন তথ্য কিংবা ঘটনার সাথেই তার সূত্র উল্লেখ করা হয়নি। এসব সত্যের সাথে না সংকলকের সনদ উল্লেখ রয়েছে, না হযরত ঈসা (আ) পর্যন্ত ঘটনার সুত্র-পরম্পরা রয়েছে। তাছাড়া আমাদের হাতে বর্তমানে যেসব গ্রন্থ রয়েছে সেগুলো সবই অনুদিত গ্রন্থ। হযরত ঈসা (আ) এবং তার সম্প্রদায় যে ভাষায় কথা বলতেন সে ভাষায় গ্রন্থিত কিতাব আমাদের হাতে নেই বরং ভাষান্তরের বিভিন্ন স্তর-বিভিন্ন হাত পার হয়ে আমাদের পর্যন্ত পৌছেছে । তাই এসব গ্রন্থকে আমরা বড়দের জীবনী, ইতিহাস, ঘটনাবলী এবং ওয়াষের কিতাব বলতে পারি । এসব ধর্মগ্রস্থকে আমরা সাধারণ মুসলমানদের মাঝে পরিচিত মিলাদনামার মতই বলতে পারি । অথবা সর্বোচ্চ চতুর্থ শ্রেণীর হাদীস গ্রন্থের মর্যাদায় আসীন করতে পারি । আর শিক্ষিত মুসলমানগণ জানার কথা, চতুর্থ শ্রেণীর হাদীসগ্রন্থগুলোতে বিশুদ্ধতা ও সৃত্রপরম্পরার উন্নত মাপ বজায় থাকেনি । সুতরাং এসব তথ্যের আলোকে আমরা স্পষ্ট করেই বলতে পরি, এসব আসমানীগ্রন্থকে পবিত্র কুরআনের সাথে তুলনা করা নিতান্তই অনর্থক। প্রাচ্যের বিশিষ্ট গবেষক, নওমুসলিম, মুসিভ্ওয়াতিন ডিনিয়া (0177০) এসব ইঞ্জীলগ্রন্থের পরিচয়, ইতিহাস ও জ্ঞানগত মান নির্ণয় করতে গিয়ে যথার্থই লিখেছেন-_ “এতে কোন সন্দেই হযরত ঈসা (আ) ও তার সম্প্রদায়ের ভাষায় অবতীর্ণ যে ইঞ্জীল গ্রন্থ আল্লাহ তাকে দান করেছিলেন তা লীন হয়ে গেছে । এখন আর তার কোন নামগন্ধও নেই। হয়তো সেই গ্রন্থ নিজে নিজেই ধ্বংস হয়ে গেছে অথবা কেউ ধ্বংস করে ফেলেছে । যে কারণে একটি কিতাবের পরিবর্তে খৃষ্টানরা চারটি গ্রন্থ গ্রহণ করেছে যার এঁতিহাসিক ভিত্তি এবং বিশুদ্ধতার মাপকাঠি সবই চরমভাবে সন্দেহযুক্ত । এর একটি বড় কারণ হল, এসব গ্রন্থ এখন গ্রীক ভাষায় সংরক্ষিত। আর ঘ্রীক ভাষার স্বভাব কখনই হযরত ঈসা (আ)-এর মূল “ছামী' ভাষার স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং দুটো দুধারার ভাষা । তাই এসব গ্রীক ইঞ্জীলগ্রস্থের সম্পর্ক মূল আসমানী গ্রন্থের সাথে সীমাহীন দুর্বল হয়ে পড়েছে।'

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।