৮৮ তাজা ঈমানের ডাক নির্ণয় করা যাবে। বিশিষ্ট উল্লেখযোগ্য ইহুদী পণ্ডিতদের সৃষ্টি ইহুদী ইনসাইক্লোপেডিয়াতে আছে- “ইহুদী বর্ণনাগুলো যদিও এ বিষয়ে খুব জোর দিয়েছে যে, পুরাতন 'আহ্দনামা' তোদের ধর্মগ্রন্থ) সেইসব লোকদেরই রচনা, যাদের আলোচনা বিধৃত হয়েছে এই কিতাবে । এবং এটা অনুচিত কিছুও নয়। অধিকন্তু একথা মানতেও তাদের কোন আপত্তি নেই, আসমানী গ্রন্থগুলোতে পরে কিছু রদ-বদল হয়েছে এবং কিছু পরিবর্তনও হয়েছে। (জিউস ইনসাইক্লোপেডিয়া, ৯৩ পৃ) পুরাতন ইহুদী বর্ণনা মতে, হযরত মূসা (আ)-এর মৃত্যু সংক্রান্ত আটটি আয়াত ছাড়া অবশিষ্ট পাঁচটি অধ্যায় হযরত মুসা (আ)-এর রচনা । তবে এসব গ্রন্থের বিপরীত বিভিন্ন বর্ণনার প্রতি “রাব্বী” সবিশেষ নজর রাখতেন এবং এগুলোর সুন্দর সংশোধনীও দিতেন । (প্রাণ্তক্ত, ৯ম খণ্ড, ৫৮৯ পৃ) ম্পিনোযা (52102) বলেছেন, তাওরাতের প্রথম পাচটি অধ্যায় হযরত মুসা (আ) কর্তৃত গ্রন্থিত চূড়ান্ত তথ্য । তবে এতে কোন সন্দেহ নেই যে, পুরাতন “আহ্দনামা*র প্রথম পাচটি অধ্যায় মূলত কমপক্ষে আটাশটি উৎস থেকে গৃহীত ও সংকলিত ।” প্রোণুক্) আর কথিত চার ইঞ্জীলের দশা আরও শোচনীয় ৷ “আহ্দে জাদীদ" নামে খ্যাত এই গ্রন্থের সংকলকদের অবস্থা এত গভীর সংশয় দুর্বোধ্যতা আর জটিলতায় পূর্ণ যে, এর আলোকে হযরত ঈসা (আ)কে উদ্ধার করা একান্তই দুঃসাধ্য ব্যাপার । এই গ্রন্থ ঈসা আ)কে এমন এক দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে নিয়ে দাড় করিয়েছে, যা কোন এঁতিহাসিক কিংবা গবেষকের পক্ষেই ডিঙানো সম্ভব নয়। এসব ইঞ্জীলগ্রন্থ রীতিমতই ধর্মীয় বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন সময়ে নানা রকম পরিবর্তন-পরিবর্ধনের শিকার হয়েছে । আজ এসব গ্রন্থ পড়লে এগুলো ওহী ও ইলহাম নির্ভর কোন আসমানীগ্রন্থ বলে মনে হয় না বরং মনে হয় ইতিহাস, কিচ্ছা-কাহিনী ও গল্পগ্রন্থ। এদের ইতিহাস ও অতীত সম্পর্কে ওয়াকেফহাল যে কোন পাঠকই এর সাক্ষি দেবেন। সত্যিকথা বলতে কি, মুসলমানদের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর হাদীসগ্রন্থের সমকক্ষও নয় এসব আসমানী কিতাব । সনদ-সূত্র আর বিশ্বস্ততার ক্ষেত্রে প্রথম শ্রেণীর হাদীসগ্রন্থ “সিহাহসিত্তা'র সাথে তো এর তুলনা করাও অপরাধ । কারণ, এসব হাদীস গ্রন্থে বর্ণিত প্রতিটি হাদীসের সাথে সংকলক থেকে রাসূলুল্লাহ সো) পর্যন্ত যথার্থ যোগসূত্রের স্পষ্ট উল্লেখ রয়েছে। নির্ভরযোগ্য, পূর্ণ সততা, দীনদারী,
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।