৮৪ তাজা ঈমানের ডাক কিংবা বিবিসি রেডিওতে অথবা কোন বক্তৃতার মঞ্চে নয় বরং সরাসরি গীর্জা ঘরে বসে হযরত মুহাম্মদ (সো)-এর দীনের ধ্বনি উচ্চারণ করব একথা আমার বিশ্বাসই হতো না। দেখুন তো দাওয়াত ও তাবলীগের বরকতে আজ সেই অবিশ্বাস্য বিষয়টিই বাস্তব? জামাআতের বরকতে আজ গীর্জা ঘরে আল্লাহর ইবাদতের আয়োজন চলছে । তাওহীদের কথা হচ্ছে। আল্লাহর দীনের পয়গাম পৌছানোর ০১০ চল্ হ | বন্ধুরা ! এখন আমাদের আপনাদের কাজ হবে একটাই £ আল্লাহ"র নাম বুলন্দ করা । মুসলিম দেশে মুসলমানরা যে পরিমাণে চেষ্টা করছে এখানে চেষ্টা তারচে' বেশি হতে হবে। মনে রাখবেন, ইসলাম ঠিক থাকলে, ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আপনারাও রক্ষিত এবং নিরাপদ থাকবেন। এ প্রসঙ্গে আমি আপনাদের একটি বিশেষ ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সো) যখন লক্ষ্য করলেন, অস্ত্র ও মানব শক্তির বিবেচনায় মুসলমানদের বিজয়ের কোন সম্ভাবনাই নেই; বরং পরাজয় অনিবার্য । আর এটা আল্লাহ'র রাসূল কেন একজন সাধারণ জেনারেলও অনুমান করতে পারে। তারপর তিনি কী করলেন? তিনি মাটিতে মাথা রেখে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ'র সমীপে বলতে লাগলেন, হে আন্মাহ! মুষ্টিময় এই ক্ষুদ্র দল সম্পর্কে আপনার দরবারে আমি কিছুই বলতে চাই না। এদের কীইবা করার আছে। তাদের কাছে আছেই বা কি! এরা দুর্বল, হতবল। এরা এত অসহায়, এরা এদের ঘরে অসহায় সন্তানদের শূন্য চুলার উপর রেখে এসেছে । যাদের কাছে তলোয়ার নেই । তলোয়ার থাকলে খাপ নেই। দুটি ঘোড়া আর কয়েকটি উট ছাড়া আর কোন বাহনও নেই। এ দিয়ে কি বিজয় হয়ঃ একথা কিভাবে বলি? তবে একথা বলতে পারি, এই অসহায় লোকগুলোর সিদ্ধান্ত হলো, তারা যতদিন এই পৃথিবীতে থাকবে, তাওহীদের-ই দাওয়াত দেবে, তোমার-ই বন্দেগী করবে! এখন তোমার খুশি । তুমি চাইলে এপথ বন্ধ করে দিতে পার, আবার চাইলে অব্যাহতও রাখতে পার। "15 ০০১১ ০5 ১৮৯০ 21 20521 8৬ এট 01 ৮৫10 “হে আল্লাহ! যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে আর তোমার বন্দেগী হবে না।”
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।