আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৮ তাজা ঈমানের ডাক বন্ধুরা! যদি ইউরোপে আসার পর আপনাদের মানসিকতা এই হয় তাহলে মনে রাখবেন আপনারা এদেশের জন্যও একটি দাগ এবং ইসলামের জন্যও কলংক স্বরূপ। কারণ, আপনারা হলেন ইসলামের দরোজা স্বরূপ। আমি আপনাদের একটি ছোট্ট উপমা দিচ্ছি। মনে করুন, যদি এদেশে আপনাদের তথা মুসলমানদের আগমন না ঘটতো। শুধুই নিরেট ব্যবসায়ী ও পেটপৃজারীদেরই আগমন হতো। মুসলমানদের ঘর-বাড়ি সম্পর্কে তাদের যে ধারণা তা যদি না হতো আর এখানে যদি মুসলমানদের ভাল ভাল গ্রন্থগুলো পৌছতো । ইসলামের তাবলীগ ও দাওয়াত হতো । আল্লাহর কোন বান্দা যদি উন্নত ইংরেজী ভাষায় পবিত্র কুরআন ও রাসূলে করীম (সা)-এর সীরাত, জীবন ও আদর্শ এই জাতির সামনে উপস্থাপন করতো তাহলে ইংরেজরা মনে করতো, যে পবিত্র মানবের জীবনীগ্রন্থ এটা, তাদের উম্মত জানি কেমন হবে? তাদের চরিত্র জানি কেমন হবে? তাদের জীবন ও বিশ্বাস জানি কেমন হবে? নিশ্চয় হবে অতি পবিত্র। মুকাদ্দাস ও আলোকময় জীবন ও আদর্শের মূর্তপ্রতীক হবেন তারা । এই পৃথিবীর তারাই হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ । নিশ্চয় তারা হবেন সর্ব বিষয়ে এক আদর্শ-মডেল। আইডিয়েল নমুনা হবেন তারা। তাদের সকল কর্মকাণ্ড নিশ্চয় তাদের নবীর কর্মকাণ্ডের অনুরূপ হবে । তারা নির্ঘাত পরিচ্ছন্ন স্বভাব ও নীতির লোক হবেন। দায়িতৃসচেতন সত্যবাদী, অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর মানুষ হবেন তারা । মধ্যপন্থী হবেন তারা । নীতিবোধ, আল্লাহর হক ও মানবাধিকারের প্রতি কত জানি যতুবান তারা । হয়তো এমনও হতে পারতো, এখান থেকে ইংরেজরা ছুটে যেত মুসলমানদের জীবন দেখার জন্য । তারা ছুটে গিয়ে কোন ভাল পরিবেশ কোথাও পেত বা নাই পেতো, হয়তো কুরআনের ডাকে প্রভাবিত হয়ে ইসলাম কবুল করতো । কিন্তু ভেবে দেখুন, তাদের সামনে যখন আমরা এসেছি, আমরা কিন্তু তাদের সামনে ইসলামের কোন সুন্দর আদর্শ পেশ করতে পারিনি । ইসলামী জীবনের আলোকিত রূপ আমরা পেশ করতে পরিনি। ইসলামী বিশ্বাস ও আদর্শের আভাদীপ্ত নমুনা আমরা তুলে ধরতে পারিনি । আমরা ইসলামের কাজ করিনি । মুসলমানদের প্রথম কাজ যে হেদায়াত ও আল্লাহকে পাওয়ার সাধনা একথা আমরা বোঝাতে পারিনি । অন্যসব কিছু যে দ্বিতীয় স্থানের বিষয় সেকথা আমরা বলতে পরিনি । তাহলে বলুন, আমরা কি আমাদের প্রতি, ইসলাম ও মানবতার প্রতি জুলুম করিনি?

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।