তাজা ঈমানের ডাক ৮১ এমনিতে তো মানুষ ভুল করে । নিজেই নিজের মরণ ডেকে আনে । বিষ খেয়ে মরে যায় । সমুদ্বে লাফ দিয়ে মরে যায় । ছাদ থেকে পড়েও তো মানুষ মারা যায়। এতে করে এই পৃথিবীর রাত-দিনের মধ্যে কোন প্রভাব পড়ে না। কিন্তু যদি কোন জাতি ও সম্প্রদায় আত্মহত্যার চিন্তা করে এবং ভাবে, আমরা সঠিক পথ বর্জন করব। আমরা অন্যায়ের পথে চলব । আমরা পাপের পথে চলব । আমরা আত্মহত্যার পথে চলব । আমরাই আমাদের পথে কাটা ছড়াবো। বলুন, যারা নিজেরাই নিজেদের সম্পর্কে এই সিদ্ধান্ত নেয় তাদের প্রতি কে অনুগ্রহ করবে? এমন সম্প্রদায়ের কি কোন আশ্রয় থাকে, ঠিকানা থাকে? এমন জাতির জন্য কি আকাশ কাদে, না পৃথিবী? আমার বন্ধুরা! আপনাদের জন্য পথ দুটিই- ১. নিরেট ব্যবসায়িক পথ । সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত কেবল এই চিন্তায়ই বিভোর থাকবেন । আমি আমার কথাই বলি। গতকাল আমি একটি মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বসা ছিলাম । আমার কানে তখন বিভিন্ন রকমের আওয়াজ আসছিল । কেউ কেউ বসে বসে সে ইউরোপে কী অবস্থায় এসেছিল এখন কী অবস্থায় আছে, তার ব্যবসা-বাণিজ্যের বিশাল ইতিবৃত্ত শোনাচ্ছে সে। এ তো হলো ছোট্ট একটি উপমা । শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত দুআ কবুলের বিশেষ সময়টিতে যা আমি দেখলাম । বলুন, দুআ কবুল হওয়ার বিশেষ সময়টিতে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে মসজিদের বাইরে আমাদের অবস্থা কী হবে? আপনি নিজেই হয়তো অনুমান করে থাকবেন, একজন ইংরেজ যখন পাঁচ মিনিট পরিশ্রম করে আমরা তখন সাতদিন পরিশ্রম করি। একজন ইংরেজ মানুষের মতো পরিশ্রম করলে আমরা করি ঘোড়ার মত পরিশ্রম ৷ ইংরেজ যদি খানা-পিনা ও আমোদ-ফুর্তি করে তাহলে আমরা ভাবি, আমোদ-ফুর্তি তো দেশেই রেখে এসেছি । আমোদ সেখানে গিয়েই করব। ইংরেজরা যদি স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখে রাখুক! স্বাস্থ্য দিয়ে আমরা কি করব? আমাদের টার্গেটই পয়সা । ইংরেজরা কায়দামত পয়সা কামায় । তাই কামানোর মধ্যেও মজা পায় । আর আমরা? আমাদের ওসব মজা-টজার সাথে কোনই সম্পর্ক নেই । আমরা চাই কেবল পয়সা । আমাদের বেরস হিসাব । কত দিনে কত কামালাম! _- ৬
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।