৮০ তাজা ঈমানের ডাক তাআলার একটা হেকমত ও রহমত ছিল যে, মুসলমানদের তথা হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতদের মধ্যে চাই স্বচ্ছতা, সৃজনশীলতা, যোগ্যতা, বিদ্যা, সৌন্দর্য, সৌকর্ষ, মেধা ও শিল্প-হাজার বিবেচনায় তারা যত দুর্বলই হোক না কেন- আন্নাহ তাআলা তাদেরকে একটি বিশেষ বৈশিষ্ট্য ও ইখতিয়ার দান করেছেন, এমন এক অপার্থিব শক্তি ও ক্ষমতা দান করেছেন, যার কারণে ইউরোপের এই সাদা জাতি এই পৃথিবীতে দেড়শ-দু'শ বছর পর্যন্ত রাজত্বে ডংকা বাজিয়েছে। ভেসে বেড়িয়েছে। যারা সব শেষে চাদের পীঠে ঠিকানা নির্মাণের চিন্তায় বিভোর । তারপরও এই ইউরোপবাসীর আঁচল যে সম্পদ থেকে শূন্য তা কি? সেই মহামূল্য সম্পদ হলো ঈমান । হযরত রাসূলুল্লাহ (সা)-এর সাথে সম্পর্কের দৌলত । আল্লাহ তাআলা আপনাদেরকে এই মাটিতে পৌছে দিয়েছেন। তাই আমি বলতে চাই, আপনাদের জন্য উত্তম পথ কি আর আত্মহত্যা কিঃ এবং একথা বুঝলেই আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিজেই করে নিতে পারবেন । আপনার উন্নতির পথ কোনটি আর পতনের পথ কোনটি সে কথাই আমি বলতে চাই- অত্যন্ত পরিষ্কার ভাষায়। আপনাকে আন্মাহ তাআলা এই রাষ্ট্রে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এখন যদি আপনি এখানে এসে সার্ক্ষণিকভাবে ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন, আপনার মন মেধা শ্রম শক্তি সব কিছুই যদি বিলীন হয় কেবল এই উপার্জন, অর্থ বিত্ত ও সামাজিক পজিশন নিয়েই, যদি সর্বক্ষণ চিন্তামগ্ন থাকে এসব নিয়েই, যদি কেবল একথাই ভাবতে থাকেন, আমি বিদেশে এসে কত টাকা আয় করলাম, কত টাকা বাড়িতে পাঠালাম, বাড়িতে কাচা ঘর রেখে এসেছিলাম, এখন সেখানে পাকা ঘর উঠল কিনা, সন্তানদের শিক্ষিত তো বানালাম কিন্তু ব্যবসা-বাণিজ্য দিতে পারলাম কি-না ইত্যাদি ------ | মনে রাখবেন, আমরা যদি সর্বদা এই চিন্তায়ই ডুবে থাকি তাহলে সে হবে এক সামাজিক এবং ব্যাপকতর আত্মহত্যার শামিল। এক হলো এক ব্যক্তির আত্মহত্যা, আরেক হলো একটি জাতির আত্মহত্যা । কোন জাতির সম্মিলিত আত্মহত্যা নিশ্চয় কোন ব্যক্তির সন্তান আত্মহত্যার চেয়ে অনেক জঘন্য ও মারাত্মক যা যেকোন জাতির অনিবার্ধ ধ্বংস ও পতন ডেকে আনে।
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।