আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ তাজা ঈমানের ডাক জীবনে যেখানেই আল্লাহর পথে জীবনদানের সুযোগ এসেছে সেখানেই আমি নিজের জীবনকে পেশ করেছি । কিন্তু আল্লাহর কী মহিমা! আজ আমি বিছানায় পড়ে মরতে যাচ্ছি। ০১৩১৩ - শপ] তাভ91 ০১০১০৪ - শাদ]| তা29] ০৯৮১৪ , ০]। ০৮৪। 'আল্লাহ করুন, কাপুরুষদের নিদ্রা নসীব না হোক ।' কারণ, আমার মত জীবনকে ভয়ংকর ঝুঁকির মুখে আর কে ঠেলে দিত? আর কে ছিল এমন যে আমার মত শাহাদাতের পেয়ালা সন্ধান করে ফিরতো? কিন্তু আন্রাহ প্রমাণ করে দিচ্ছেন, আজ আমি অসুস্থ । বিছানায় পড়ে আছি। বিছানায় পড়ে মরতে যাচ্ছি। আর যারা ভীরু কাপুরুষ, ভয় করে পালিয়ে বেড়াত তারা এখন কোথায়? সকলেই মৃত্যুর দরিয়ায় হারিয়ে গেছে। তারা তাদের অনুমানের ভিত্তিতে, প্রস্তুতি ও সতর্কতার সকল অস্ত্র ব্যবহার করেও নিজেদের রক্ষা করতে পারেনি । মরণ হয়েছে তাদের শেষ ঠিকানা । বন্ধুরা ! এটাকে আত্মহত্যা বলে না, এক ব্যক্তি কোন সুযোগে নিজের জীবন নিয়ে খেলতে গিয়ে স্বীয় ব্যবসা-বাণিজ্যকে আশংকায় ফেলে দিল। হয়তো বা হুশিয়ার ও সতর্কজনদের পরামর্শ উপেক্ষা করে বসল । যখন বিজ্ঞজনরা বলছিল, ভাই! এখন তো ব্যবসা মূলতবী করার সময় নয়। এটা দোকান ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়ার সময় নয়। এই সময়টা কাজে লাগানো উচিত । এখনই ব্যবসার মূল সময় । কিন্তু সে তাদের পরামর্শের বিপরীতটাই গ্রহণ করল । যারা কখনো নিজের চোখের উপর পতি বেধে নেয়, কিংবা দেখেও না দেখার ভান করে তারা কখনোই আত্মহত্যা করে না; বরং আত্মহত্যা করে তারা, যারা জীবনের লক্ষ্য ও টার্গেট ভুলে গিয়ে নফস ও রিপুর দাসত্ব হারিয়ে যায় । একজন মুসলমান কিংবা একটি মুসলিম দলের জন্য আত্মহত্যা হলো আল্লাহ পাকের দেয়া জীবন লক্ষ্য ভূলে যাওয়া । আল্লাহ নির্দেশিত পথ ও টার্গেট থেকে বিচ্যুত হয়ে পড়া । আল্লাহ তাআলা যে মহান লক্ষ্য ও কর্মের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন তা ভুলে গিয়ে অন্য পথে চালিত হওয়া । ইরশাদ হয়েছে__ “তোমরাই সর্বশ্রেষ্ঠ উন্মত। তোমাদের সৃষ্টিই মানুষের কল্যাণের উদ্দেশ্য । তোমরা সত্কর্মের আদেশ করবে, অন্যায় কর্মে বাধা দেবে এবং ঈমান আনবে আল্লাহ*র প্রতি |” [আলে ইমরান £ ১১০]

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।