তাজা ঈমানের ডাক ৭৫ আর এই যে দুনিয়া তা ইতিপূর্বে আল্লাহ থেকে দূরে সরে পড়েছিল । আল্লাহকে ভুলে গিয়েছিল। তোমাদের উসিলায় আজ তারা খোদার দরবারে সিজদাবনত । যারা ছিল বিদ্রোহী তারাই এখন আল্লাহ'র ওলী । তারাই এখন আরিফ, আবিদ ও আলিম । এই পৃথিবীর মুক্তিদূত কাফেলায় এখন তাদের নাম অঙ্কিত। যদি তোমরা ছুটিতে যাও তাহলে এই সিদ্ধান্তও বদলে যাবে । অতএব তোমরা যদি কায়-কারবার, কৃষি খামার আর ঘর-দোরের পেছনে পড় তাহলে প্রথম ক্ষতি হবে এই, পবিত্র লিস্ট থেকে তোমাদের নাম বাদ পড়ে যাবে । তোমাদের নাম তখন জীবিত কিংবা মৃতের খাতায়ই পাওয়া যাবে। অন্য কোথাও নয়। অবশ্য দ্বিতীয় ক্ষতিটি এর চেয়েও ভয়ংকর । তাহলো এই পৃথিবীর তরে আল্লাহ তাআলা যে রহমত মুক্তি ও হেদায়েতের দরোজা খুলে দিয়েছিলেন তা রুদ্ধ করে দেবেন। এই পৃথিবী সম্পর্কে আল্লাহর যে ফয়সালা হয়েছিল- এই পৃথিবীবাসী আল্লাহকে জানবে, আল্লাহর পথে চলবে, একমাত্র আল্লাহর দাসত্ৃ করবে, পৃথিবীর সম্ব্দয় মানবগোষ্ঠী নিজের মর্যাদা ও অবস্থান সম্পর্কে সম্যক অবগত হবে, জীবনের প্রকৃত মকসুদ সম্পর্কে জানবে বিশ্বাস করবে_ তাহলে সেই পথ ও ফয়সালাও বদলে যাবে । এই ক্ষতি খুবই ভয়ংকর ও ব্যাপক সাহস ও দৃষ্টিভঙ্গির উচ্চতা ও দৃঢ়তা-_সবই দীনী কর্ম ও সাধনার ফসল আমরা চতুষ্পদ হিংস্র প্রাণীও নই, আবার ফিরিশতাও নই । আমরা হলাম ব্যবস্থা করে তারপর আল্লাহর কাজে নিমগ্ন হই। আল্লাহর দীনকে যেন পৃথিবীর কোণে কোণে পৌছে দিই। আন্লাহর ডাক ও পয়গামকে যেন পৃথিবীময় ছড়িয়ে দিই। যদি আমরা এই দায়িত্ পালনে অক্ষম ও ব্যর্থ হই তাহলে সমগ্র মানবতা, সমুদয় সৃষ্টি জগৎ আল্লাহর এই ফয়েষ ও করুণা থেকে বঞ্চিত হবে । আল্লাহ মানবতা ও বিশ্ব সৃষ্টির প্রতি যে নেয়ামত বর্ষণের ইচ্ছা করেছেন তা আটকে লেবেন। আল্লাহ'র ফয়েয ও রহমত থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো ধ্বংস । এই ধ্বংস তোমাদের জন্যও, পৃথিবীর অন্য সকলের জন্যও | তোমরা যদি পবিত্র দীন ও দীনী চিন্তা বর্জন করো ও তার মাথায় কোদাল চালাও যার ওপর তোমাদের নিবাস তাহলে এই পৃথিবীতে তোমাদের যেমন কোন নাম-চিহ্ু পর্যন্ত থাকবে না,
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।