তাজা ঈমানের ডাক ৭৩ অর্থাৎ জীবিকার সকল আয়োজন লও্-ভগ্ু। কিন্তু ইসলাম ঘরে ঘরে প্রসারিত হতে লাগল আলো কিংবা বৃষ্টির মত। এখন আর পূর্বেকার দশা নেই । সকলে তখনও মুসলমান হয়নি । তবে হাজার হাজার মুসলমানের আবাস এখন মদীনা । ঈমানের দৌলতে পূর্ণ অনেকে । অনেকেই এখন খোদার রহমতে সিক্ত। সেই সংখ্যা শত-সহস্্। দীনী কর্মের মাঝে ছুটির চিন্তা দীনী কর্ম ও আচরণের এই উত্তাল মুহুর্তে আমাদের মনে জাগল, এখন আর আগের মত পরিপূর্ণ একাগ্রতার পরিপূর্ণ সময় ও মনোনিবেশের সাথে দীনী খেদমত ও সংগ্রামের প্রয়োজন নেই । তাছাড়া অবস্থার প্রেক্ষিতে তো বিধানেরও পরির্তন ঘটে । তখন এই বিধান ছিল, কোন ব্যক্তিই ঘরে বসে থাকতে পারবে না। স্বীয় জান-মাল, সন্তান, ব্যবসা সব কিছুর চেয়ে প্রিয় হতে হবে ইসলাম । ইসলামের চেয়ে প্রিয় কোন কিছু হতে পারবে না। প্রয়োজন হলে সকল কিছু বিসর্জন দিয়ে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে । আল্লাহ আমাদের তাওফীক দিয়েছেন। আমরা এটা করে দেখিয়েছি। ইসলামের ডাকে পরিপূর্ণভাবেই সাড়া দিয়েছি। আল্লাহর রহমতে এখন ইসলামের অবস্থার উন্নতি হয়েছে। মুসলমানের ংখ্যা বেড়েছে । ইসলামের সৈনিকের সংখ্যা এখন অনেক । তাই এখন যদি কিছুদিনের জন্য আমরা একটু ছুটি নিই, অবসর যাপন করি তাহলে অসুবিধার কি আছে? তাছাড়া ছুটির বিধান তো সকল ধর্ম-দর্শনেই আছে। তাছাড়া তারা তো একথা স্বপ্নেও কল্পনা করতে পারতো না যে, পরিপূর্ণভাবে দীনী কাজ ছেড়ে দেবে । তারা ভাবতেও পারতো না, এখনতো ইসলামের সেবকের সংখ্যা অনেক । কাজেই আমরা একেবারে অবসর হয়ে যাই । অতএব হে রাসূল! আমাদেরকে ছুটি দিয়ে দিন! আমরা আমাদের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, ঘর-দোর দেখি! তারা বরং ভেবেছিল সাময়িক অবসরের কথা! তাছাড়া মানুষতো যুদ্ধ চলাকালীনও ছুটি নেয়। এমন অনেক জটিল কাজই তো আছে, যেখানে একজন এলে আরেকজন ছুটিতে যায় । একটু মনপ্রাণ তাজা করে আসে । একটু আরাম করে ঘরের জরুরি কাজ-কাম সেরে পূর্ণ উদ্যমে কাজে ফিরে আসে । সাহাবায়ে কেরাম রো) ছুটি বলতে এমনই সাময়িক ছুটির কথাই ভেবেছিলেন মাত্র ।
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।