৭২ তাজা ঈমানের ডাক শক্রর ব্যুহ ভেদ করে তাদের হৃদয় ভেঙে পুনরায় কঠিন বীরত্বের সাথে বারবার ফিরে আসার এই দৃশ্য দেখে কোন কোন মুসলমানের মুখ থেকে অলক্ষ্যেই এ কথাটি বেরিয়ে এলো- হায়, হায়! এতো কুরআনে কারীমের রীতির বিপরীত কাজ করছে। আল্লাহ তাআলা তো বলেছেন-_ ৫2015014259 ০817 খু “তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না।” অর্থাৎ জেনে-বুঝে এমন কাজ করোনা যার অনিবার্ধ পরিণতিই হলো ধ্বংস। এটা তো এক রকমের আত্মহননের মতো, আত্মঘাতী আঘাতের মতো । তাই এভাবে একাকী শক্রদের কাতারে ঢুকে পড়াটা তার জন্য ঠিক হচ্ছে না। শত্রুদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে । এটা অনুচিত, অবৈধ । একথা শুনে চকিত হলেন হযরত আবু আয্যুব আনসারী (রা)। বললেন, বন্ধুরা! এই আয়াত যা তোমরা পাঠ করছো এর সঠিক ব্যাখ্যা আমাকে জিজ্ঞেস কর! এটা তো আমাদের ঘরেরই আয়াত । কারণ, এটা আনসারীদের সম্পর্কে অবতীর্ণ আয়াতসমূহের একটি | তার এই কথা শুনে সাহাবায়ে কেরাম রো) তার প্রতি নিবিষ্ট হলেন। তারা গভীর মনযোগসহ তাকালেন । দেখি, নবীজীর মেযবান এই আয়াতের কী ব্যাখ্যা দেন, কী তাফসীর শোনান। সাহাবায়ে কেরামের সংপ্াম ও তার ফলাফল আবু আয়ুব আনসারী (রো) বললেন £ এই আয়াত তখন অবতীর্ণ হয়েছে যখন ইসলাম মদীনায় এলো । সর্বত্র আলোড়ন সৃষ্টি হলো। মুসলমান ঘর-দোর ছেড়ে চোখ বন্ধ করে নিমগ্র হলো দীনী চিন্তায়, দীনী কর্মে। কিসের বাগান, কিসের খামার, কিসের দোকান, কিসের ঘর আর কিসের সন্তান, কিসের সং সব কিছুই দীনের জন্য কুরবান। সকল পুঁজি দীনের জন্য নিবেদিত। সে এক বিস্ময়কর প্রেমপাগল দশা । ইসলামের খেদমত ও সেবার নেশা সব কিছুকে পরিপূর্ণভাবে গ্রাস করে নিয়েছে। কারো মধ্যেই ঘর-সংসারের কোন হুশ ছিল না। স্বাভাবিকভাবেই এই কুরবানী ও উৎসর্গী স্বভাবের একটা প্রভাব সমাজ জীবনে পড়েছে। এটা আল্লাহ পাকের বিধানও বটে । হলোও তাই । দেখা গেল আমাদের ব্যবসা-বাণিজ্য দেউলিয়া । বাগ-বাগিচা বিরান । ক্ষেত-খামার বরবাদ ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।