আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ٩٨
📝 نص 📖 PDF

তাজা ঈমানের ডাক ৬৯ করে খেতে লাগলেন। উপস্থিত একজন বলল আপনি গভর্নর হয়ে এই কাজ করলেন? তখন তিনি উত্তরে বললেন : আমি তোমাদের মত বেকুফবদের কথায় আমার প্রিয়তম নবীজীর সুন্নত ছেড়ে দেব? এটা ঠিক নয় যে, আগুন এলে পানি থাকবে না আর পানি এলে আগুন থাকবে না। এটা ভুল ধারণা । আপনি ইচ্ছা করলে পূর্ণ সততা, নিষ্ঠা, আদর্শ, তাকওয়া ও দীনদারী রক্ষা করেও একজন পরিপূর্ণ সফল নাগরিক হতে পারেন। আজ বিশ্বজুড়ে সাংস্কৃতিক যুদ্ধ চলছে। শুধু আমাদের দেশেই নয় । বিশেষ করে মুসলিম দেশগুলোর অবস্থাও অনুরূপ । আরব দেশগুলো পর্যন্ত এখন ইউরোপীয় তগপ্তবাষ্পে পুড়ছে । আমেরিকা থেকে উদ্ভূত প্রসবিত নতুন নতুন ফিৎনা গ্রাস করে চলছে দেশের পর দেশ । ইসলাম ও কুফুরীর লড়াই সর্বত্র । সময়ের আধুনিক পাহাড়সম সমস্যা থেকে চোখ বুঝে থাকার তো কোন উপায় নেই। তাই উলামায়ে কেরামের কর্তব্য হল, শরীয়তের প্রত্যয়পূর্ণ আকীদা- বিশ্বাস, স্পষ্ট বিধানাবলী সম্পর্কে পাহাড়ের মত অবিচল আর লোহার মত কঠিন থাকা, পক্ষান্তরে সমাজের আধুনিক সমস্যাবলীর সমাধান ও যুগের সার্বিক চাহিদা পূরণে পূর্ণ বিচক্ষণতা, হৃদ্যতা ও আন্তরিকতার সাথে এগিয়ে আসা । আমরা যদি এই দুটো দিকে সমানে উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা ক্ষমতার মসনদে উঠে যাব এমনটি নয়। বরং আমি বলি, এই দু'টো দায়িত্ব পালনে যথাযথভাবে সচেষ্ট হলে নেতৃত্ব নিজে ছুটে আসবে আমাদের কাছে। মুসলমানদের মধ্যে রাজনৈতিক ও নাগরিক চেতনা সৃষ্টি করা একান্ত অপরিহার্য বিষয় । মুসলমানরা যে মহল্লায় থাকবে তাদের আচরণ, চাল-চলন দেখেই যেন মনে হয় এটা মুসলমানদের মহল্লা । মুসলমানদের মধ্যে অবিনাশী চিরজাগ্রত এই চেতনা সৃষ্টি উলামায়ে কেরামেরই দায়িত্ব । তারা যদি তাদের এ দায়িত্‌ পালনে যথাযথভাবে সচেষ্ট হোন তাহলে সত্যিই তারা এক আলোকিত ভবিষ্যৎ নির্মাণে সক্ষম হবেন- ইনশাআল্লাহ ।

— صفحة ٦٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.