আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ তাজা ঈমানের ডাক না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার দীনও প্রচার পাবে না, তার ধর্ম দর্শনও সে দেশে কোন মর্যাদার আসন পাবে না; বরং এর জন্য প্রয়োজন স্বীয় যোগ্যতার সাক্ষর ও তার প্রতি আল্লাহর বান্দাদের নিঃশর্ত আকর্ষণ, তবেই এ দেশে আল্লাহর নাম নেয়া সম্ভব। তার মহিমাময় নামের মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব । অবশেষে হয়েছেও তাই । সুতরাং আজ আমরা যারা মুসলমান তাদেরকে স্বীয় যোগ্যতার সাক্ষর রাখতে হবে । প্রমাণ করতে হবে, আমাদের বাদ দিয়ে দেশ চলতে অক্ষম । আমাদের কাধে ভর না করে দেশ তার কাজিক্ষত লক্ষ্য স্পর্শ করতে পারবে না বরং আমরা না থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে, আমরা যদি আমাদের চারপাশ থেকে মুখ ফিরিয়ে নেই, উষ্ণ-শীতল কোন আবহাওয়াই যদি আমাদেরকে স্পর্শ না করে বরং আমরা যদি এয়ারকন্ডিশন ঘরে অবস্থান করতে থাকি-যেখানে গরমের জ্বালা নেই-ঠাণ্ডার আগ্রাসন নেই, তাহলে সেটা হবে নিজেদের প্রতি চরম অবিচার । আর আমাদের ধর্মের প্রতিও হবে বিনাশী অত্যাচার তাছাড়া রাষ্ট্রের একটা অংশ তো আর আরেকটা অংশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না বরং মিশে থাকতে হবে । তবে আমি অন্যের মধ্যে হারিয়ে যাওয়ার কথা বলছি না। সেটা বলবই বা কেন! সব কিছুরই একটা সীমারেখা আছে। তাই উলামায়ে কেরামকে অন্যদের সাথে থাকতে হবে দাওয়াত ও ফিকিরের সাথে । সর্বাবস্থায় স্বীয় পয়গাম তুলে ধরতে হবে জাতির সামনে । স্বীয় চাল-চলন, বোল-সম্তাষণ সব কিছুতেই থাকতে হবে নিজস্ব সভ্যতা-সংস্কৃতির সবুজ আঁচড়। কোন অবস্থাতেই স্বীয় সভ্যতার স্বাতন্ত্রবোধকে পরিহার করা যাবে না-জলাঞ্জলি দেয়া যাবে না। আমার পরামর্শ হল, আপনারা জীবনধারা থেকে আলাদা হবেন না। কারণ, কেউ যদি স্বীয় সমাজ থেকে আলাদা হয়ে পড়ে তাহলে সে সমাজ থেকে দূরে সরে পড়ে। জীবন্ত মানবগোষ্ঠীতে তার আর কোন স্থান থাকে না। আর আমি ইসলামকে এতটা সংকীর্ণ মনে করি না যে, সমাজ জীবনের অবস্থা, পরিস্থিতি ও চাহিদার দিকে তাকাতে গেলে ইসলাম ছুটে যাবে । বিশ্বাস ভেঙে যাবে- দুর্বল হয়ে পড়বে । আমাদের পূর্বসূরিগণতো রাজত্ব করেছেন, নেতৃত্‌ দিয়েছেন অথচ তাদের তাহাজ্জুদ ছুটেনি। একটি সাধারণ সুন্নতও হাতছাড়া হয়নি । আমাদের আদর্শ তো তারাই । হযরত সালমান ফারিসী (রা.)! ইরাকের গভর্নর ছিলেন। মাদায়েনের রাজধানীতে থাকতেন । খানা খেতে বসেছেন । দস্তরখান থেকে সামান্য একটু খাবার মাটিতে পড়ে গেছে । গভর্নর সালমান ফারসী (া.) স্বহস্তে তুলে পরিষ্কার

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।