আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ তাজা ঈমানের ডাক আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে হযরত ইবরাহীম (আ) ও হযরত মুহাম্মদ (সা)-এর মতো, যে সম্পর্কের শিক্ষা দিয়েছে পবিত্র কুরআন । হৃদয়ের মণিকোঠায় প্রতিষ্ঠিত হতে হবে এই সম্পর্ক। কারণ, শয়তান তো সর্বদাই তাকে থাকে । সুযোগ পেলেই হামলা করে বসবে । আর চোর তো সেখানেই যায়, যেখানে সম্পদ থাকে । তাই যার ভেতরে তাওহীদ ও ইসলামের সম্পদ আছে, হৃদয় যার ঈমানের ধনে ধনবান, ভয় ও শংকা তো তারই । আমাদের সৌভাগ্য, আমরা এই মহান সম্পদ লাভ করেছি। আসমানী কিতাব আর এ দেশের মাটিই আমাদের এই বিশ্বাস ও সম্পদ দিয়েছে । এই সম্পদ ও বিশ্বাস এখন এদেশের মাটি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ । কিন্তু তাই আমাদের নিশ্চিন্ত ও নিঃশং হবার সুযোগ নেই। দ্বিতীয়ত, যে বিষয়টিকে আমি খুবই জরুরি মনে করি তাহলো-পরস্পর ছন্দ ও বিচ্ছিন্নতা । এর মধ্যেও আল্লাহ তাআলা দুর্বলতা রেখেছেন । ইরশাদ হয়েছে__ ১৫ 1155 1) »:৮৮ [65/008811 _ পরিনাম কি “তোমরা আন্মাহ ও তার রাসূলের আনুগত্য কর। পরস্পরে লড়াই করো না- তাহলে দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি চলে যাবে । তোমরা ধের্য ধারণ কর । নিশ্চয় আল্লাহ ধের্যশীলদের সাথে আছেন ।” (আনফাল ৪৪৭) এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন £ তোমরা পরস্পর লড়াই-ঝগড়া করো না, তাহলে তোমাদের শক্তি বিপর্যয় ঘটবে এবং তোমরা দুর্বল হয়ে পড়বে । দল ও প্রতিষ্ঠানের আধিক্য এটা জীবনচাঞ্চল্যের বিকাশ। এটার আমি বিরোধিতা করি না। কিন্তু প্রতি মহল্লায় একটি করে দল হবে, প্রতি ঘরের একটি করে পতাকা হবে, হবে একটি নিজস্ব সংগঠন, এটা ঠিক নয়। তৃতীয়ত, যে কারণে ভুল ও দুর্বলতার সৃষ্টি হয় সেটা হল, পার্থিব জীবন ও সম্পদের প্রতি অতিরিক্ত ভালবাসা । আমি কোন প্রমাণ কিংবা সাক্ষী পেশ করছি না। আমি বলছি, যে কোনভাবেই অর্থ, পদ কিংবা উন্নতি আসুক তা অবশ্যই পেতে হবে- চাই সেটা জাতি-ধর্মের পক্ষে হোক বা বিপক্ষে__এই ধারণা নিতান্তই দুনিয়াপ্রীতির আলামত । এটা আশংকার বিষয়।

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।