তাজা ঈমানের ডাক ৫৭ প্রশ্নেই বিবেচনায় আনতে হবে, এটা আমাদের ইসলামের ওপর কী প্রভাব ফেলবে? অধিকন্তু ভাবতে হবে, এর পরিণামে আমাদের ইসলামী সংস্কৃতি, সমাজবোধ এবং ইসলামী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা! এ প্রসঙ্গে সর্বাধিক গুরুতৃপূর্ণ বিষয় বলে যেটাকে আমি মনে করি তাহলো, আকীদার বিশুদ্ধতা । আল্লাহ তালার সাথে ওয়াহদানিয়াতের সম্পর্ক । তাকে ব্যতিত অন্য কারও সামনে মাথানত না করার দৃঢ়প্রতিজ্ঞ অঙ্গীকার । এতে কোন ক্রুটি হলে আল্লাহর সাহায্যে ঘাটতি হবে । পবিত্র কুরআনে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা আছে, উম্মতের তাওহীদি বিশ্বাসে যখনই দুর্বলতার সৃষ্টি হয়েছে তখনই তাদের শক্তি ভেঙে পড়েছে। কারণ, মুসলিম মিল্লাতের শক্তি ও প্রতিষ্ঠার মূল উৎস হলো তাওহীদি বিশ্বীস। আল্লাহ তাআলা বলেছেন ঃ 05068 0352210605 5৫১58 ১1-০১-৮501 28 ৮9158 2১5544৮1540 [২০১ /৩1-০ “আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করেছি- কারণ, তারা কোনরূপ দলীল-প্রমাণ ছাড়াই আল্লাহ'র সাথে শরীক স্থাপন করেছে । তাদের ঠিকানা, জাহান্নাম ৷ অত্যাচারীদের ঠিকানা বড়ই মন্দ ।” (আলে-ইমরান ; ১৫১) তিনি আরও ইরশাদ করেছেন-__ “যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা তাদের প্রভুর ক্রোধে পতিত হবে, অপমানিত হবে পার্থিব জীবনে । যারা অপবাদ আরোপ করে তাদেরকে আমি এরূপ শাস্তিই দিয়ে থাকি ।” (আল-আ'রাফ ৫ ১৫২) শিরক হলো দুর্বলতার উৎস। এটা শিরকের অনিবার্য বৈশিষ্ট্য । এটা আল্লাহ-ই সৃষ্টি করেছেন। সকল কিছুর মধ্যেই তিনি একটা বেশিষ্ট্য রেখেছেন। বিষের একটা বৈশিষ্ট্য আছে। পানির একটা বৈশিষ্ট্য আছে- আছে আগুনের আলাদা বৈশিষ্ট্য । একই নিয়মে শিরক ও অংশীদারিত্রেও। এরও একটি ভিন্ন বৈশিষ্ট্য আছে । তাহলো দুর্বলতা । আর তাওহীদের বৈশিষ্ট্য হলো শক্তি ও বীর । তাওহীদে বিশ্বাসীজনদের ভেতর শংকা ও ভয় থাকে না। তাই সর্বাগ্রে প্রয়োজন আকীদার পরিশুদ্ধি | বিশুদ্ধ তাওহীদি বিশ্বাস নির্মাণ ।
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।