আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক 6৫ সঙ্গেই বদলে গেল সময়ের রূপ । স্রোত মোড় নিল অন্য দিকে । একজন মাত্র মানুষের প্রতিবাদী কণ্ঠ স্তূপীকৃত তরঙ্গময় সকল বাধাকে অতিক্রম করে ফেলল । সেই ইতিহাস অনেক দীর্ঘ । যার সারকথা হল, অবস্থা যখন ছিল ভয়াববহ তখন হযরত আবু বকর (রা)-এর একটি সিদ্ধান্তমূলক বাক্যই ছিল মূল স্পিরিট এবং তিনি তার সে উচ্চারণের মর্যাদা যথার্থভাবেই রক্ষা করেছিলেন । তার জীবদ্দশায় ইসলামের একবিন্দু ক্ষতি হতে তিনি দেননি । আমি যে কথা বলতে চাই তাহলো, আমরা যে ভূ-খণ্ডে বসবাস করছি সেখানে ইসলাম টিকে আছে কিনা এবং তা টিকে থাকবে কিনা এটাই আমাদের বড় প্রশ্ন । আমাদের সবচেয়ে বড় কর্তব্য এটাই । কাল হাশরের মাঠ হবে । হযরত রাসূলে কারীম (সা) উপস্থিত থাকবেন । মহান মালিক সেদিন আদালতের বিচারক হবেন। সেদিন আমাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের এই ভূখণ্ডে আল্লাহ তাআলা ইসলামের আলো জেলেছিলেন। ওলি-আউলিয়া পাঠিয়েছিলেন । তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকায় এসেছেন । অতঃপর এই এলাকার লোকদের কাছে আল্লাহর বাণী ও পয়গাম পৌছে দিয়েছেন। তাদের লাগানো সেই চারাকে আমি বড় শক্তিশালী ফলবান মহীরূহে পরিণত করেছি। সেই বৃক্ষ হাজার বছর পর্যন্ত সবুজ শ্যামল ছায়াময় ছিল । তার ছায়ায় কত মসজিদ হলো, কত মাদ্রাসা হলো, হলো কত খানকাহ- ইবাদতখানা। সেখান থেকে সৃষ্টি হলো কত আলিম-উলামা, ফকীহ, মুহাদ্দিস । অথচ অবশেষে তোমাদের সামান্য গাফলতি, আলস্য কিংবা পরস্পরবিরোধ ও বিচ্ছিন্রতার ফলে হাজার বছরের লালিত সেই সোনার বাগিচা মুহুর্তে বিরান হয়ে গেল । সেখানে রইল না কোন প্রাণের ছোয়া । আমি স্পেনে গিয়েছি । সেখান থেকে অন্তরে অসীম ব্যথা নিয়ে ফিরেছি। আল্লাহ জানেন, কেন কী ভুলের কারণে স্বর্ণপ্রসবিনী এই মাটি আজ ইসলাম থেকে বঞ্চিত। অথচ একদিন এই স্পেন ছিল উলামা-মাশাইখের কেন্দ্রভূমি | ইকবালের সুর প্রতিধ্বনি হতে লাগল তখন আমার সমগ্র চেতনা জুড়ে । “আফসোস! কত শত বছর হলো আকাশ তোমার শোনেনি আযান ।' ইতিহাস আমাদের স্পষ্ট বলে দেয়, অপরাধ ও শাস্তির মধ্যে সমতা অনাবশ্যক । অনেক ক্ষেত্রে একমুঠো অপরাধের কারণে এক আকাশ শাস্তি দেয়া হয়। অনেক সময় দেখা যায় সিদ্ধান্তের সামান্য ভুলের কারণে শত শত বছর ধরে তার খেসারত দিতে হয়। পৃথিবীর কত জাতি, কত সংগঠন ও দল ভূল করেছে । বিশেষ কোন ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে যার পরিণামে যুগ যুগ ধরে

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।