আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ তাজা ঈমানের ডাক অর্থাৎ তিনি তার বাহিনীকে বলেছিলেন-এখানকার দৃষ্টিকাড়া শ্যামলিমা প্রাকৃতিক অথৈ সম্পদ আর আলোড়িত সভ্যতা-সংস্কৃতিতে যেন তোমাদের পেয়ে না বসে। পরিণামে এই দেশ, এই মাটি তোমাদের হাতছাড়া হয়ে যাবে পুনর্বার। তোমাদের মনে রাখতে হবে, তোমরা সর্বদাই একটি যুদ্ধ ঘাটিতে অবস্থান করছো । তোমরা একথা ভাববে না, কিতাবীরা হেরে গেছে। আর রোম সাম্রাজ্যের সর্বাধিক মূল্যবান এলাকাটি এখন তোমাদের পদতলে । এমন কোন ধোকায় যেন না পড়-আমরা তো জাযীরাতুল আরবের উপকণ্ঠে এসে পড়েছি। তোমরা যদি এমনটি ভাব আর আনন্দে খানিকটা তন্দ্রা যাও তাহলেও শত আশংকা রয়েছে । তোমরা ভুলে গেলে চলবে না, একটি সভ্যতার পতাকাবাহী তোমরা । তোমরা একটি দাওয়াত নিয়ে এসেছ এখানে । একটি সীরাত নিয়ে এসেছ তোমরা । তোমরা আরব ভূখণ্ড থেকে যে দাওয়াত নিয়ে এসেছ, দরবারে নববী থেকে যে সীরাত নিয়ে এসেছ, তোমরা যদি তোমাদের সেই পয়গামের কথা ভুলে যাও তাহলে তো তোমাদের মর্যাদার কিছু থাকলো না। তাছাড়া তোমরা তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতে আসনি। অবশেষে যদি সেই ভোগ-বিলাসেই গা ভাসিয়ে দাও তাহলে তোমাদের প্রতি কেউ অনুগ্রহ করবে না। তোমরাও মুক্তি পাবে না ধ্বংসের হাত থেকে । এখন থেকে চৌদ্দশ' বছর পূর্বে এক আরব্য সিপাহী যে কথা বলেছিলেন আজ সে কথাই সত্য ও যথার্থ বলে প্রমাণিত হয়েছে। অথচ তিনি কোন ফৌজী বিদ্যালয়ের ছাত্র ছিলেন না। তবুও আজ তার কথাই সত্য। বর্তমান পৃথিবীর সকল মুসলিম দেশের জন্য সকল মুসলিম জাতির জন্যই অনিবার্য সত্য । সমগ্র আরব জুড়ে যখন মুরাদের মহামারী দেখা দিল তখনও এই দায়িতৃ সকলেরই ছিল। কিন্তু দায়িত্ানুভূতি তো আর সকলের সমান হয় না। আর এ কারণেই একজন খ্যাতি ও অমরতে প্রতিষ্ঠিত হন-অন্যজন পড়ে থাকে বিস্বৃতির অতল তলে । যখন ইরতিদাদ ও ধর্মত্যাগের ঝড় উঠল তখন খলীফা ছিলেন হযরত আবু বকর (রো) তিনিই তখন ধর্মত্যাগী ঝড়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে ঘোষণা করেন__ ৮ 52501 ০০21 “ইসলামে একবিন্দু ক্ষতি হবে-আর আমি বেঁচে থাকব? তিনি প্রতিবাদী হলেন। জানিয়ে দিলেন, আমি বেচে থাকব আর আল্লাহ'র দীনের বিধি-বিধানে নির্বাচন হবে, গ্রহণ-বর্জন হবে? বলা হবে, নামায তো ঠিক আছে, যাকাত মানি না। কিংবা যাকাত ঠিক আছে, হজ্জও ঠিক আছে তবে রোযা মানি না। এটা হতে পারে না। তার কণ্ঠে এই প্রতিবাদ উচ্চারিত হবার সঙ্গে

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।