আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৫১ ক ১ ০৮১০ ০৮৪ রি ক ্ত2 পনি ৫ ০০ 6:4০ ০৪৮: ০০১১৪ ০] গো 21 ০০৩৪ _ ০৯০৭০ ৮৫৮7৩ “ভূ-মগ্ডল ও নভোমগ্ডলে এমন অনেক নিদর্শন আছে, মানুষ যেগুলো দেখে কিন্তু তা থেকে শিক্ষাগ্রহণ করে না বরং অবলীলায় ভুলে যায়।” আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম, আজ যদি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাতে পারতাম । হৃদয়ে শান্তি পেতাম-যদি বলতে পারতাম, সৌন্দর্যের এই দৃষ্টিনন্দন লীলাভূমিতে আপনারা ভাল আছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কোন চিন্তা নেই, শংকা নেই! কিন্তু আমি কি তা বলতে পারছি? পারছি না। এর বড় কারণ হলো আমার কুরআনের অধ্যয়ন । কুরআনের সাথে আমার যৎসামান্য সম্পর্কের কারণেই আমার এই দশা । বিশেষ করে আমি কুরআন শরীফকে একটি জীবন্ত গ্রন্থ মনে করি । আমি মনে করি কুরআন সকলের সাথেই কথা বলে । ইচ্ছা করলে প্রতিটি মানুষই এই কিতাবে তার চেহারা দেখতে পারে । তাছাড়া বিভিন্ন জাতি-গোত্র, দেশ-সভ্যতার উত্থান-পতনের স্বচ্ছ দর্পণও এই কিতাব । ইরশাদ হচ্ছে 8 - 6১1590176555 42555417650 01738 “আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের কথা রয়েছে-তোমরা কি চিন্তা করো না!” পবিত্র এই গ্রন্থে আমাদের কথা আলোচিত হয়েছে । আলোচিত হয়েছে ভাল-মন্দ কাজের কথা, কাজের প্রতিদানের কথা । আল্লাহ'র বিধানাবলীর বৈশিষ্ট্যও আলোচিত হয়েছে এই গ্রন্থে। ইরশাদ হয়েছে__ তোমাদের আশা-আকাঙ্খা কিংবা আহলে কিতাবের আশা-আকাঙ্ষার ওপর নির্ভরশীল নয় আল্লাহর আইন । যে কেউ মন্দ কাজ করবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। (নিসা £ ১২৩) অর্থাৎ মুসলিম সমাজ কিংবা আহলে মন-মানসের ওপর নির্ভরশীল নয় আল্লাহর বিধান। দুর্বলতা, অসতর্কতা, অপূর্ণতা, গাদ্দারী, বিচ্ছিন্নতা, পরস্পর লড়াই-বিবাদ, অর্থপূজা, পদপূজা- সব কিছুরই প্রতিফল আছে এখানে । এখানে বড়-ছোট, ধনী গরিবের কোন অসমতা নেই। পক্ষপাতদুষ্টতার কোন অবকাশ এই গ্রন্থে নেই। একথা পবিত্র কুরআনে

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।