৫০ তাজা ঈমানের ডাক করে, এটমকে মন্দ বলে । আমি বলি, এটমের কী দোষ বলুন! প্রকৃত অপরাধী তো তার প্রস্তুতকারক । তারও আগের অপরাধী হলো সেইসব শিক্ষাকেন্ত্র ও সভ্যতার লালনকেন্দ্র, যারা এই এটমী সভ্যতার আয়োজক ও ব্যবস্থাপক । আর এই সবকিছুর মূলেই হলো মানুষের নফস ও রিপু। নফস ও রিপুর তাড়নাই এসব কিছুর জন্ম দিয়েছে। আমাদের আহ্বান এক মুক্তগ্রন্থ আমাদের দাওয়াত ও আহ্বান শুধু এইটুকুই, এসব নফস পুজার বিরুদ্ধে রুখে দীড়াতে হবে । পৃথিবী জুড়ে আল্লাহর দাসত্বের রাজত্ প্রতিষ্ঠিত করতে হবে । মূলত এই লক্ষ্যেই আমাদের এই আলোচনা । আমরা বলি, হযরত মুহাম্মদ সে) ও তার সঙ্গীগণই এই আদর্শের আল্লাহপূজার প্রথম রূপকার । তাদের শিক্ষা, জীবন ও ঘটনাবলীই পারে আমাদেরকে চলমান অস্থিরতা থেকে মুক্তি দিতে । পারে মানবতাকে সব রকমের ঝঞ্জাট ও পতন থেকে রক্ষা করতে । তাই বলি, আমাদের এই আহ্বান একটি মুক্তগ্রন্থের মত । যে কেউ ইচ্ছা করলে পড়ে দে তে পারে। আল্লাহর সাহায্য অনিবার্য, তবে [১৯৮১ সালে কাশ্মীরের শ্রীনগরে প্রদত্ত একটি ভাষণ । “নুসরতে ইসলাম" নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই জলসায় বিপুলসংখ্যক উলামা-মাশাইখ ও ধমীয়ি চিন্তাবিদ উপস্থিত ছিলেন |] কবি ইকবাল বলেছিলেন-__ “মুসাফিরের মন ব্যথিত অনুক্ষণ প্রবাসে যেমন নিবাসে তেমন।' আমার অবস্থাও তাই। আসলে বড়ই দুর্ভাগা মুসাফির আমি । পৃথিবীর যে কোন দেশেই আমি গিয়েছি সেখান থেকে আমি আমার আঁজলা ভরে আনন্দের কোন সওদা তুলে আনতে পারিনি । মনে যে এক বিন্দু সান্ত্বনার সন্দেশ নিয়ে আসব সেই ভাগ্যও আমার হয়নি কখনো । এটা কি আমার তীক্ষ মেধার কারণে? নাকি এই কারণে-আমি যেখানেই যাই সেখানকার অতীত ইতিহাস আমার স্মৃতির সমগ্র আকাশ দখল করে থাকে? ইতিহাসের সমূহ ঘটনা আমার বিশ্বাসে সরবে অনুরণিত হতে থাকে এবং ইতিহাসের সেইসব ঘটনার অনিবার্ধ ফলাফলও ভুলে থাকতে পারি না আমিঃ আমি জানি না, কী কারণে এমন হয় । আচ্ছা, আমি চাইলেই কি ইতিহাসের ওই ঞধ্ুবসম ঘটনাবলীকে ভূলে যেতে পারি? তাছাড়া স্বয়ং কুরআনও তো এটাকে সমর্থন করে না।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।