আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

8৬ তাজা ঈমানের ডাক আজ থেকে রহিত ঘোষণা করছি এবং সেইসব রহিত ও মূর্খ প্রথার মধ্য থেকে সুদি লেন-দেন এখন থেকেই শেষ । সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের রে) সুদি কর্জ বাতিল ঘোষণা করছি। এখন থেকে তার কোন সুদি পাওনা আর কাউকে পরিশোধ করতে হবে না। একেই বলে আল্লাহপূজা, খোদার দাসতৃ । অথচ বর্তমান যুগের আইন প্রণেতারা যদি এই ধরনের আইন তৈরি করেনও তাহলে প্রথমেই নিজের আত্মীয় এবং বন্ধুজনদের বলে দেবে- এই ধরনের আইন আসছে । সুতরাং নিজ নিজ পাওনা আগেই আদায় করে নাও। বিলম্ব না করে নিজের ঘর গুছিয়ে নাও । জমিদারি বন্ধ হয়ে যাবে । তাই নিজের নামে যতটুকু পার আলাদা করে নাও । বিক্রি করতে পারলে বিক্রি করে নাও। হযরত (স) এই মহাসম্মেলনে আরও ঘোষণা দিয়েছেন, ইসলামপূর্ব যুগের সকল রক্ত বাতিল করা হলো । এখন সেসব খুনের আর কোন বদলা নেয়া যাবে না। আর সেসব খুনের মধ্যে সর্বপ্রথম আমি (আমার বংশের) রাবিআ ইবনুল হারিসের খুন বাতিল ঘোষণা করছি। সারকথা, এভাবেই নিষ্ঠা ও দৃঢ়তার সাথে তিনি আল্লাহর দাসত্রে পথে, নফসের দাসত্বের বিরুদ্ধে লড়তে থাকেন অবিরাম যার দু'একটি উপমা আমরা এখানে পত্রস্থ করলাম মাত্র । তার এই লড়াই ছিল সমাজের সকলের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে, স্বপ্ন ও কামনার বিরুদ্ধে, পৃথিবীর সকলের বিরুদ্ধে । অবশেষে তিনি সফলও হয়েছেন । মানুষ বাধ্য হয়েছে তার কথা কান পেতে শোনতে । হৃদয়ের দরজা খুলে শুনতে বাধ্য হয়েছে তারা । শুনেছে এবং মেনেছেও । অনন্তর তারা যখন হযরত (স)-এর পেশকৃত তিনটি মৌলিক কথা স্বীকার করে নিয়েছে_ আল্লাহ'র দাসত্সুলভ জীবনের ভিত্তি যে তিনটি কথা- দেখা গেছে তখনই লক্ষ মানুষের জীবনের মোড় মুহূর্তে বদলে গেছে। কোটি মানুষের জীবনপথ রূপান্তরিত হয়েছে। বদলেছেও এমনভাবে যা আজকের এই যুগে বিশ্বাস করাও মুশকিল । বিস্ময়কর সেই রূপান্তরিত মানব কাফেলার মধ্য থেকে দু'একটি উপমা তুলে ধরছি এখানে । সিদ্দীকী অবদানের ঝলক প্রিয় নবীজীর (স) ডাকে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দীক (রা) ছিলেন অন্যতম | হযরত (সে)-এর ওফাতের পর তিনিই তার স্থলাভিষিক্ত হোন । ইসলামী শাসন ব্যবস্থার প্রধান তথা খলীফা পদে আসীন হন।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।