আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৪২ তাজা ঈমানের ডাক তিনি ছিলেন এই সমাজেরই । ছিলেন সকলের দৃষ্টিতেই বিশ্বস্ত সত্যবাদী- আস-সাদিকুল আমীন । তিনি এই সামজের সকলেরই প্রিয়পাত্র ছিলেন । সকলের চোখেই ছিলেন সম্মানিত । সমাজে তার গুরুত্ব ও অবস্থান এতটা দৃঢ় ও প্রতিষ্ঠিত ছিল- তিনি চাইলেই সমাজ জীবনের যে কোন উন্নতি কিংবা সর্বোচ্চ বড় পদ দখল করে নিতে পারতেন । হ্যা, এটা তখনই সম্ভব ছিল, যদি তিনি তার সমকালীন সমাজ ও চিন্তাকে ভূলপথে চালিত ভ্রান্ত মনে না করতেন। প্রচলিত বিশ্বাস ও সভ্যতার বিরুদ্ধে যদি সংগ্রাম না করতেন। কিন্তু তিনি কি তা করবেন? তার প্রভু তো তাকে এই জন্যই পাঠিয়েছেন-_ এই ঘোলাপানির স্রোতে ভেসে যাবেন না । কাউকে শুকনো তৃণের মত ভাসতেও দেবেন না। এই জন্যে সর্বপ্রথম তিনি যে কাজটি করেছেন তাহলো, প্রথমে তিনি নিজেকে কাজিিত সেই ইলাহী দাসত্রে- আল্লাহপুজারী জীবনের আদর্শ নমুনা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বরং সেই স্রোতের বিরুদ্ধে নিজেকে দাড় করিয়ে দিয়েছেন। অবতীর্ণ হয়েছেন আল্লাহমুখী সমাজ নির্মাণের বিপ্রবে। তার এই বিপ্লবকে ফলপ্রসূ ও সার্থক করার জন্য মানবজাতির সামনে তিনটি মৌলিক বিষয় তুলে ধরেছেন। যথা_ ১. তোমরা সকলেই বিশ্বাস কর, তোমাদের এবং এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা ও শাসনকর্তা একজন । ২. বিশ্বাস কর, এই জীবনের পর দ্বিতীয় আরেকটি জীবন আছে । সে জীবনে এই জীবনের হিসাব কিতাব দিতে হবে । ৩. এবং বিশ্বাস কর, আমি আল্লাহর পাঠানো দূত । তিনি আমাকে জীবন যাপনের রীতিনীতি ও আইন-কানুন দিয়ে পাঠিয়েছেন। সেইসব বিধি-বিধান আমাকেও মেনে চলতে হবে এবং তোমাকেও । তিনি যখন এই ঘোষণা সকলকে শোনালেন তখন তার সমাজে একটা নাড়া পড়ে গেল। আলোচনা-সমালোচনার ঝড় উঠল । বিরোধিতার সূচনা হলো। কারণ, এই শ্লোগান তাদের আত্মপূজারী রিপুভক্ত জীবনের আরাম ও শান্তির মুলে আঘাত করেছিল । সারা পৃথিবী যে পথে চলছে সে পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে আসা কি চান্টিখানি কথা! জীবনতরী প্রচলিত সভ্যতার সয়লাবে অনায়াসে ভেসে চলছিল । চলছিল ম্োতের বহতা গতির সাথে । তাদের এমন কি ঠেকা পড়েছে, স্রোতের বিপরীতে উজানে তরী চালাবার! সহজ ও সারল্যকে ছেড়ে কঠিন ও কষ্টের পথে চলার কী দরকার পড়েছে? যে পথের বাকে বাকে কষ্ট, ভয়, শংকা-সমূহ বিপদের আশংকা সে পথে কে কিশতী চালায়? তাই তারা চেষ্টা

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।