আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

বিশিষ্ট লেখক গবেষক ইসলামিক ফাউণ্েশন বাংলাদেশের ইসলামী বিশ্বকোষ বিভাগের মুহতারাম পরিচালক মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী লিখিত ভ্রম্মিকা তাজা ঈমানের ডাকঃ মুসলিম বিশ্বের প্রখ্যাত আলিম, লেখক, মনীষী, দ্বীনের দাঈ ও মুবাল্লিগ এবং মহুর বুযুর্গ মুফাক্কির-ই-ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদী (র)-র একগুচ্ছ বক্তৃতার সংকলন। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষত ভারতীয় উপমহাদেশের নানা অঞ্চল ও অংশে বিভিন্ন মাহফিল ও সেমিনারে প্রদত্ত অসংখ্য ব্তৃতামালা থেকে বাছাই করে মাত্র কয়েকটি বন্তৃতার বাংলা তরজমা বর্তমান সংকলনে পেশ করা হয়েছে। এসব বক্তৃতায় তিনি ঈমান, দাওয়াত ও জিহাদ, সেই সাথে মুসলিম বিশ্বের বর্তমান পতিত দশা এবং তা থেকে মুক্তির পথ নির্দেশনা তুলে ধরেছেন। বিশেষ করে তিনি মুসলিম উম্মাহ্‌র বর্তমান যিল্লতি ও দুর্দশার পেছনে মূলকারণ হিসেবে তাদের ঈমানের তথা বিশ্বাসের দুর্বল তাকেই চিহিত করেছেন এসব বন্তৃতায়। আল্লাহর ওপর ঈমান, রাসূর (স) -এর ওপর ঈমান, কুরআন কিতাবের ওপর ঈমান আখেরাতের ওপর ঈমান তথা পারলৌকি জীবনের প্রতি বিশ্বাসগত দুর্বলতাই মুসলিম মিল্লাতের বর্তমান অধঃপতনের জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেছেন। মুসলিম উম্মাহর ঈমান আছে, তাদের কাছে ইসলাম আছে, হেদায়াত আছে বটে। কিন্তু তাতে ঈমানের রূহ নেই, ইসলামের হাকীকত নেই, হেদায়াতের প্রাণ নেই। যা আছে তা এসবের 545 48597 ত হলে, মাথা উচু করে দীড়াতে হলে, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে উম্মত শ্রেষ্ঠ হিসেবে তাদের ওপর অর্পিত যিম্মাদারী পালন করতে হলে প্রথমত তাদের ঈমানকে নবায়ন করতে হবে, জীবন্ত করে তুলতে হবে, আকীদা-বিশ্বাসকে সহীহ-শুদ্ধ করতে হবে, ঈমানের মধ্যে রূহ তথা প্রাণের সঞ্চার ঘটাতে হবে। বর্তমান পৃথিবীর সমস্যা ও সংকট মুকাবিলা করতে হলে চাই তাজা ঈমান যেই ঈমানের অধিকারী ছিলেন হুযুর আকরাম (স) এর হাতে গড়া হযরত সহাবায়ে কিরাম (রা), যেই ঈমানের অধিকারী হয়ে তারা অর্ধ-পৃথিবী জয় করে ছিলেন। মানুষের হতাশ অন্তরে আশা-ভরসার প্রদীপ জ্বালিয়েছিলেন অশান্ত পৃথিবীতে শান্তির সুশীতল বাতাস প্রবাহিত করেছিলেন, ন্যায় ও সুবিচার দ্বারা পৃথিবীর আকাশ-বাতাস ভরে তুলেছিলেন। মুসলিম মিল্লাতের আরেকটি প্রধান সমস্যা হল, মিল্লাতের মূল সমস্যা চিহিত করার ক্ষেত্রে মিল্লাতের নেতৃবৃন্দের ব্যর্থতা। ফলে এর যথাযথ চিকিৎসা হচ্ছে না। রোগের চিকিৎসায় যথাযথ ওষধ নির্বাচন না হওয়ায় অথবা ভুল দাওয়াই প্রয়োগের দরুণ এর চিকিৎসা দুরুহই থেকে যাচ্ছে। আল্লামা সাইয়েদ নদতী (র) এ ব্যাপারে উন্মাহ্‌র নেতৃবৃন্দের বিশেষ করে উলামায়ে কেরাম ও মাশাইখে ইজামের দৃষ্টি আকর্ষণ করেছেন এসব বক্তৃতায় এবং বলেছেন, উম্মাহ ক্রমাবয়ে যেই নাযুক পরিস্থিতির দিকে এগুচ্ছে যদি তারা এসময় পূর্ণ ইখলাস, নিষ্ঠা, ও সতর্কতার সাথে উম্মাহর হাল না ধরেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। কেননা উম্মাহ্র কাণ্ডারী হিসেবে তাদের দায়িতৃই সর্বাধিক। আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদী (র)-র রেখে যাওয়া এসব বাণী ও বক্তব্য এদেশের আলিম- উলামা ও শিক্ষিত জনগণের মাঝে তুলে ধরাতে কত জরুরী তা না বললেও চলে। যে কয়েকজন আলিম ইতিমধ্যেই একাজে এগিয়ে এসেছেন তরুন আলিম মাওলানা যাইনুল আবেদীন তন্মধ্যে অন্যতম । মূল লেখকের চিন্তা-চেতনা ও মন-মানসের সঙ্গে অনুবাদকের হার্দ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলে অনুবাদ যথাযথ ও মানসম্পন্ন হয় না। জীবন্ত হয়ে ফুঠে ওঠে না। অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন আল্লামা নদভী (র)-র চিন্তা-চেতনা ও মন-মানসের কাছে পৌছুতে পেরেছেন বলেই তার অনুবাদে মূলের অনুরণন পাওয়া গেছে। এক্ষেত্রে তিনি সার্থক হয়েছেন বলেই আমি বিশ্বাস করি। দোআ করি, আল্লাহ তাআলা এই তরুণ আলিমের বর্তমান খেদমত কবুল করুন, তার কলম কে আরও মজবুত করে দিন এবং এ ময়দানে আরও দৃপ্তপদে অথসর হবার তৌফিক দিন। দোআ করি, বাংলার মুসলিম জনগণ এসব বক্তৃতা থেকে যেন উপকৃত হতে পারেন। আহকার আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ২৮.১১.২০০২

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।