৩৪ তাজা ঈমানের ডাক দাওয়াত পৌছে দেবেন। লক্ষ লক্ষ মুসলমানের জীবনে হয়তো রূহে ঈমান, ইসলামের হাকীকত ও গুণাবলী জীবন্ত হয়ে উঠবে । হাকীকত সৃষ্টি হতে পারে আমরা নিরাশ নই যে, ইসলামের যে হাকীকতের ওপর এক সময় মুসলিম মিল্লাত প্রতিষ্ঠিত ছিল তা আর পুনর্বার সৃষ্টি হবে না। আমরা মনে করি না, হাকীকতপূর্ণ কোন যুগ ও ইনকিলাব আর হবে না। আপনি একটু পেছনের দিকে ফিরে দেখুন । ইতিহাসের মহাসমুদ্ধে ইসলামী হাকীকতের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ছ্বীপই নজরে পড়বে আপনার । দেখবেন, যেসব ছ্বীপাঞ্চলে বারবার ইসলামের হাকীকত তরঙ্গময় হয়ে উঠেছে এবং ঈমানী উষ্ততায় দীপ্ত হয়ে উঠেছে। সেই আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি একীন ও আস্থা, শাহাদাতের জযবা, বেহেশতের প্রতি উলে ওঠা আকর্ষণ, পার্থিব জীবনের ওপর পরকালকে প্রাধান্য দেয়ার বজ্বকঠিন মনোভাব যেখানেই যিন্দা হয়ে উঠেছে, যেখানেই ইসলামের রূহ ও হাকীকত জেগে উঠেছে সেখানেই বিরুদ্ধ শক্তি ও অবস্থার ওপর তার জয় হয়েছে। নতুন করে জীবন্ত হয়ে উঠেছে অতীতকালের বিজয় ও জেগে ওঠার ঘটনাবলী । সেই হাকীকত আজো বীর্যময় ঈমান ও ইসলামের হাকীকত আজো বীর্যময়, শক্তিময় যেমনটি ছিল ইসলামের শুভ প্রভাতকালে । অতীতকালে যেসব ঘটনার প্রকাশ ঘটেছে আজো তেমনি ঘটনার সৃষ্টি করা সম্ভব, যদি হাকীকত সৃষ্টি হয়। এখনো দরিয়া পার হওয়া, সমুদ্ধে ঘোড়া চালানো সবই সন্ভব। আজও জঙ্গল ছেড়ে হিংস্র বন্যরা ছুটে পালাবে, আগুন হবে ফুলের বাগান । তবে শর্ত একটাই ঈমানী হাকীকত, ইবরাহীমী হাকীকত সৃষ্টি করতে হবে প্রথমে । 1১; ১৮ ৬ ৮১1০1 ৯৯৯৯ ৮৫:৫1 9577125540512226-5561 আজও যদি গড়তে পার ইবরাহীমের বজ্র ঈমান; অগ্নি চিরে পয়দা হবে শান্তিদায়ক ফুল বাগান।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।