আবুল হাসান আলী নদভী রহঃ — Taja Imaner DakAlmodina com
/ 98
📝 Text 📖 PDF

১৪ তাজা ঈমানের ডাক নয়া ঈমানের ডাক, নয়া ঈমানের আহ্বান । তাজা, সজীব ও প্রাণবন্ত এই আহ্বানে সাড়া দিয়ে কেউ যখন দ্বীনের পথে নেমে আসে তখন প্রতিটি কষ্ট ও আঘাতই তার কাছে এক অলৌকিক স্বাদ ও মধু নিয়ে হাজির হয়। হযরত আবদুল্লাহ (রা.) সাহাবী হযরত আবদুল্লাহ যুলবাজাদাইন (রা.)! ইসলাম গ্রহণের আগে বাবা মারা যাওয়ার কারণে থাকতেন চাচার কাছে। তার কাজ-কাম করতেন । ছাগল চরাতেন। ডাক পেলেন ঈমানের । ইসলামের আহ্বান পেলেন । একদিন সিদ্ধান্ত নিলেন, আজ মুহাম্মদ (সা.)-এর সাথে দেখা করে ইসলাম গ্রহণ করবেন। তারপর চাচার কাছে এসে ছাগলের পাল চাচাকে বুঝিয়ে দিলেন এবং বললেন, চাচা! আজ থেকে আমি আর আপনার রাখালী করব না। আমাকে এই দায়িতৃ থেকে মুক্তি দিন। আমি ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। চাচা বললেন, তোমার গায়ে যে চাদর আছে ওটা আমার । ওটা খুলে রেখে যাও । জালেম তার গায়ের সবকটি কাপড় খুলে রেখে একেবারে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয়। কোনক্রমে তিনি তার মায়ের কাছে পৌছেন। পরনের কাপড় চান। মা একটা কম্বল এনে দেন। সেটাকেই দু'ভাগ করে এক ভাগ পরিধান করে আরেকভাগ গায়ে জড়িয়ে এসে হাজির হোন নবীজীর খেদমতে । অতঃপর অবশিষ্ট জীবন কাটিয়ে দেন হযরতের (সা.) কদমের কাছে! যেহেতু তিনি দুটি কম্বলকে সম্বল করে বেরিয়ে এসেছিলেন, এই কারণে তার উপাধিই পড়ে যায় বাজ্জাদাইন অর্থাৎ দুই কম্বলওয়ালা । তাজা ঈমানের আকর্ষণ প্রিয় ভায়েরা! নতুন ঈমানের স্বাদই ভিন্ন । তাজা ঈমানের আকর্ষণই আলাদা । নতুন ও তাজা ঈমানের কাছে এই পার্থিব জগৎ মূল্যহীন। এই তাজা ঈমানের পরশ যে পেয়েছে সে সঙ্গে সঙ্গেই দাঁঈ ও মুজাহিদ হয়েছে । এক যুদ্ধের কথা । রোমক সৈন্যদের বিরুদ্ধে লড়াই চলছে । শক্রপক্ষের সারি থেকে এক বীরযোদ্ধা বেরিয়ে এলো । হযরত খালিদ ইবন্‌ ওলীদ (রা.)-কে চিৎকার করে ডাকল । তিনি এগিয়ে গেলেন। সে তখন যুদ্ধ না করে তাকে নিয়ম কি? হযরত খালিদ (রো.) সকল প্রশ্নের উত্তর দেয়ার পর তাকে স্বীয়

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.