তাজা ঈমানের ডাক ৯৩ এক কথায়, পবিত্র কুরআন যেভাবে- যে মহিমায় অবতীর্ণ হয়েছে হযরত রাসূলুল্লাহ (সা)-এর ওপর ঠিক তেমনিভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন মহান রাব্বুল আলামীন এবং এর জন্য উপযুক্ত মানব কাফেলা, প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সব রকমের উপায়-উপকরণ সৃষ্টি করেছেন এবং যথার্থভাবে কাজে লাগিয়েছেন । তাই দেখা গেছে, যখনই কোন আয়াত অবতীর্ণ হয়েছে, ধ্বনিত হয়েছে প্রিয় নবীজীর পাক যবানে অমনি তৃষ্ণার্ত চাতকের মত মুখে তুলে নিয়েছেন হযরাতে সাহাবায়ে কেরাম- প্রথম যুগের স্বচ্ছ-হৃদয় মুসলমানগণ । অতঃপর আত্মস্থ করতে হৃদয়ঙ্গম করতে সাধ্যাতীত মনযোগী হয়েছেন এবং এ পথে করেছেন তারা অপূর্ব-অনুপম সাহিত্য শিল্প, শব্দের লালিত্য ও মাধুরিমাই ছিল এর প্রধান কারণ ও আকর্ষণ । অধিকন্তু কুরআন বহনকারীদের মর্যাদা সম্পর্কে বর্ণিত ইলাহী ভাষ্য আর নববী ফরমান করতো তাদেরকে উৎসাহিত-উদ্বেলিত। তাছাড়া মুসলমানদের নামায, ইবাদত, দৈনন্দিন জীবন-বিধান, সমাজ-সংস্কৃতি ও সাহিত্যসহ জীবনের সকল বিন্দুই সম্পৃক্ত এই কুরআনের সাথে । সকল অঙ্গনই প্রাবিত-আলোকিত কুরআনের চিরন্তন সুধা ও বিভায়। যার ফলে কুরআনের সাথে মুসলমানদের সম্পর্ক আন্তরিকতা থেকে গভীর ভালবাসা পর্যন্ত ছুয়ে গেছে এবং ইসলামের সৃচনাকালেই কুরআন মুখস্থকারী “হুফ্ফাযে কুরআনের এক বিরাট বিস্ময়কর কাফেলা তৈরি হয়ে গেছে। দেখা গেছে, হিজরী তৃতীয় বর্ষে সংঘটিত বি'রে মাস্উনা" নামক ঘটনায় এমন হাফেয আলেম । অতঃপর সেই গতি ধীরে ধীরে বেগবান হয়েছে। বৃদ্ধি পেয়েছে হাফেযে কুরআনের সংখ্যা । যুগে যুগে মুসলমানগণ বরকতময় এই গ্রন্থকে স্থানান্তর করেছেন হৃদয় থেকে হৃদয়ে, যবান থেকে যবানে । বিম্ময়কর এই পদ্ধতি বিশ্বময় ছোট-বড় সকল শহর ও লোকালয়ে অবিরাম গতিতে চলতে থাকে। তাছাড়া পবিত্র কুরআন মুখস্থকরণ, তিলাওয়াতের মান উন্নত ও সুন্দরতম করণ ও ইবাদতের মধ্যে অধিক পরিমাণে তিলাওয়াতকরণের প্রতি মুসলমানদের মধ্যে যে উচ্ছাসিত প্রতিযোগিতা হয় তা হয়তো কোন অমুসলমানকে বিশ্বাসও করানো যাবে না। তবে কোন অমুসলমান যদি মুলমানদের পরিবেশে কিছু দিন অবস্থান করে থাকেন, মুসলমানদের সাথে উঠা-বসা করে থাকেন তাহলে হয়তো কিছুটা অনুমান করে থাকবেন । পবিত্র কুরআনের হাফেযদের সংখ্যা সর্বযুগেই ছিল শুমার উর্ধ্ব আর এখনতো লক্ষ-লক্ষ । ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।