তাজা ঈমানের ডাক ৯ তারা বিশ্বাস করতো না পাপ, অন্যায়, অবিচার জনবসতি থেকে শুরু করে রাজ্যকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে । একজন চিকিৎসকের কথার প্রতি তাদের যতটা আস্থা ছিল, একজন নবীর কথার প্রতি ততটুকু আস্থাও ছিল না। এর কারণ হলো, দ্বীনের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না। তাদের জীবনে কোন প্রাণ ছিল না। তারা জড় পদার্থের মতো হয়ে পড়েছিল, বরং এসব বিষয়ের প্রতি তাদের কোন আকর্ষণই ছিল না। তারা ভাবতো কেবল এই পার্থিব জীবন নিয়ে । এই পার্থিব জীবন এবং দেখা-শোনা অভিজ্ঞতার ছায়াগুলো প্রচণ্ড বাস্তবতা হয়ে তাদেররে ঢেকে রাখতো সর্বদা । প্রিয় বন্ধুরা! যদি ভেবে দেখি তাহলে উপলব্ধি করতে পারবো, আমাদের বর্তমান অবস্থাও কিন্তু এর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। যদি এই মুহূর্তে কেউ এসে উচ্চৈঃকণ্ঠে ঘোষণা করে, “চিড়িয়াখানা থেকে একটি বাঘ ছুটে গেছে, তাহলে দেখবেন সকলের দৃষ্টি সেদিকেই নিবদ্ধ হবে। সকলেই নিজের চিন্তায় বিভোর হয়ে পড়বে । এই প্রশান্ত মাহফিলের শৃংখলা মুহূর্তে ঝাপটা-ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবে । ছুটে পালাবে সকলেই । এর কারণ, জীবন ও জীবনের মমতা আমাদের গ্রাস করে আছে। তাই জীবনের প্রতি কোনরূপ আশংকার কথা শুনলেই আমরা চকিত হই; আমাদের শক্তিগুলো সতেজ হয়ে ওঠে । জীবনকে বীচাতে সক্রিয় হয়ে ওঠে । কিন্তু কেউ যদি আমাদের সেই জীবনের আশংকার কথা বলে- যে জীবনের কোন শেষ নেই, পরকালের অনন্ত জীবন, যেখানে শাস্তি হলে সে শাস্তি হবে অসীম ও অনন্তকালভরে, আবার সুখ হলে তাও হবে অনন্তকাল অবধি । দেখা যাবে, এই সংবাদ শুনে আমরা চকিত হবো না, অস্থির হবো না, আমাদের ভাবান্তরও হবে না। এর কারণ এই নয় আমাদের মধ্যে দ্বীন নেই আসলে এর কারণ হলো, আমাদের ঈমানের কমতি, বিশ্বাসের দুর্বলতা বরং এক ধরনের বিশ্বীসহীনতা বলার অপেক্ষা রাখে না, ঈমান ও বিশ্বাসের এই শৈথিল্য, এই দুর্বলতা যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত সেই জীবনের কোন দুঃসংবাদ, সেই জীবনের কোন আশংকাবোধ আমাদেরকে কম্পিত, শংকিত ও চকিত করতে পারবে না। কেননা, সে জীবন তো আমরা দেখতে পাচ্ছি না। অথচ তা আমাদের স্থুল দৃষ্টির আড়ালে প্রতিষ্ঠিত এক জলন্ত বাস্তবতা! ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।