আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ভাক ৮৭ মুখস্থনির্ভর এই পাওঁলিপিকেই তিনি আসমানী কিতাব হিসেবে দাড় করান এবং এতিহাসিক ঘটনাগুলোকে ইতিহাসের কায়দায় ঢেলে সাজান । তারপর ইহুদী পণ্ডিত নাহ্মিয়া এক্ষেত্রে আরেকটু অগ্রসর হয়েছেন এবং হযরত দাউদ (আ)-এর প্রতি অবতীর্ণ যাবুর গ্রন্থও এর সাথে যুক্ত করেছেন। আন্তাকিয়ার তৎকালীন বাদশাহ্‌ ছিলেন চতুর্থ এনটিউখুস (াবাা০0০709)। তার উপাধি ছিল বেকানুস। এই বেকানুস বায়তুল মুকাদ্দাসের ওপর আক্রমণ করে শৃষ্টপূর্ব ১৬৮ সালে। ছিনিয়ে নেয় বায়তুল মুকাদ্দাসের স্বাধীনতা । জ্বালিয়ে দেয় সকল আসমানী গ্রন্থ। সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে তাওরাতের তিলাওয়াত। নিশ্চিহ্ন করে দেয় ধর্মীয় সকল এতিহ্য-মিনার । অতঃপর ইহুদী মুকাবী নতুন করে আসমানী গ্রন্থ সংকলনে মনযোগ দেন। প্রাচীন যুগে আসমানী গ্রন্থ সংকলনের এটা তৃতীয় পর্যায় । অতঃপর ৭০ খৃষ্টাব্দে রোমান বাদশাহ্‌ টাইটাস [ঢ্9) তৃতীয় বারের মত বায়তুল মুকাদ্দাস আক্রমণ করে এবং হায়কাল-ই-সুলায়মানসহ ধ্বংস করে দেয় তখন বিজয়ের স্মৃতিস্বরূপ আসমানী গ্রন্থগুলোর সকল কপি রোমের রাজধানীতে নিয়ে যায়। বায়তুল মুকাদ্দাস থেকে ইহুদীদেরকে দেশান্তর করে সেখানে ভিন্ন শ্রেণীর বসতি স্থাপন করে । এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আসমানী গ্রস্থমালার ইতিহাস পড়া যেতে পারে। নবী-রাসূলের প্রতি অবতীর্ণ এসব আসমানী গ্রন্থের সত্যতা, সংরক্ষণ ও মূলমাফিক হওয়ার ব্যাপারে ইহুদীদের নিজস্ব মত ও দর্শন রয়েছে। সে দর্শন নিশ্চয় মুসলমানদের মত ও দর্শন থেকে সম্পূর্ণ আলাদা । মুসলমানগণ আসমানী গ্রন্থ আল-কুরআনের সত্যতা, সংরক্ষণ ও অবিকৃত হওয়া সম্পর্কে যে উচ্চ-কঠিন ধারণা পোষণ করেন তা অন্য সকল ধর্মাবলহ্বীদের বোধের উর্ধে । মুসলমানদের বিশ্বাস হল, পবিত্র কুরআনের প্রতিটি শব্দ আল্লাহর । আল্লাহ'র পক্ষ থেকে অবতীর্ণ । অবতীর্ণকাল থেকে অদ্যাবধি স্বমহিমায় সংরক্ষিত আছে । তাতে এক তিলও পরিবর্তন হয়নি। আর যদি একবিন্দু হেরফের হয়ে যায় তাহলে সেটাকে আর আসমানী গ্রন্থ বলা যাবে না। পক্ষান্তরে ইহুদীদের ধারণা হল, কোন গ্রন্থে না এমন কোন কথা নেই। তাছাড়া তাদের মতে আসমানী গ্রন্থকে নবীর “রচনা' বলতেও আপত্তি নেই । আমরা এ সুবাদে কিছু উদ্ধৃতি তুলে ধরছি, যার আলোকে আসমানী গ্রন্থ সম্পর্কে ইহুদীদের মত-দর্শন এবং আকীদা-বিশ্বাস খুব সহজেই ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।