আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ভাক ৮৫ এটা কোন সাধারণ মানুষের কথা ছিল না। এমন কথা বলার জন্য হুযুর (সা)-এর মত ভরসা ও ঈমান এবং সাহাবায়ে কেরাম রো)-এর মত যোগ্য সম্প্রদায়ই প্রয়োজন ছিল৷ তাদের ঈমান সম্পর্কে হযরত (সা)-এর পূর্ণ আস্থা ও ছাড়বে । সেজন্যই তিনি আল্লাহকে বলতে পেরেছেন, হে আল্লাহ! তুমি কি চাও, এই বাঘ ভলুকরা এই মুমিনদের মাথা-মুণ্ড চিবিয়ে খাবে । তাহলে আমার কোন আপত্তি নেই। আমার কথা শুধু এইটুকু, এরা না থাকলে এই পৃথিবীতে তোমার প্রকৃত ইবাদত আর হবে না। তারপর কি হলো? বদর রণাঙ্গনে সব ধরনের লক্ষণ উপকরণ আয়োজন চিন্তা ও সম্ভাবনার বিপরীতে জয় হলো মুসলমানদের ৷ এর অর্থ তো এটাই, রাসূলুল্লাহ সো) তাদের সম্পর্কে এই গ্যারান্টি নিয়েছেন, এঁরা যতদিন বেঁচে থাকবে তোমার-ই কাজ করবে, তোমারই ইবাদত করবে । কিয়ামত পর্যন্তের জন্যে এই গ্যারান্টি । আর এদের প্রতি বিজয় দানের মর্ম তো এটাই, যেন আল্লাহও মেনে নিয়েছেন, এরা যত দিন এই পৃথিবীতে থাকবে কেবল তার-ই গোলামি করবে । বন্ধুরা! আমার শেষ কথা এটাই, তোমরা এই সিদ্ধান্ত করে নাও, তোমরা জীবনের সর্বশ্রেষ্ঠ মডেল পেশ করবে জাতির সামনে । দীনের দাওয়াত ও তাবলীগের জন্য সময় বের করবে । পূর্ণ চিন্তা, ধ্যান ও একাগ্রতার সাথে সারা দুনিয়ার মানুষের হেদায়াতের চিন্তা করবে । ইসলামকে প্রতিষ্ঠিত করবে । তোমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পার তাহলে তোমাদের ব্যবসা-বাণিজ্য, তোমাদের ভবিষ্যৎ সবই নিরাপদ ও সুরক্ষিত হবে। দেখ, তোমরা যদি শুধু ব্যবসা, চাকরি, আর অর্থের চিন্তায়-ই বিভোর থাক তাহলে মারোয়াড়ী আর বেদীন ব্যবসায়ীদের সাথে তোমাদের কী পার্থক্য হলো? তোমাদের বৈশিষ্ট্য তো হলো, যেখানে হেদায়েতের আলো নেই সেখানে হেদায়াতের প্রদীপ জ্বালাবে। যে দেশের ইথারে-শৃন্যে আযানের ধ্বনি শুরঞ্জরিত হয় না সেখানে আযানের বাণী শোনাবে । আজ তোমরা এই সিদ্ধান্তই করে নাও, আমরা চার দিকে ইসলামের আলো ছড়াব, নিজেদের জীবন ও কর্ম দ্বারা এবং দাওয়াত ও তাবলীগের মেহনত দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটিয়ে যাব আমরা । /এটি' ১৯৬৯ ইং সালে ইংল্যান্ডের একটি তাবলিগী ইজতিমায় প্রদত ভাষণ) ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।